নতুন মেট্রোর ভাড়া দ্বিগুণ, চাপে যাত্রীরা

Spread the love

শুক্রবার উদ্বোধন হল কলকাতার নতুন তিন মেট্রোপথ। কিন্তু যাত্রীদের চোখ কপালে উঠেছে ভাড়ার তালিকা দেখে। ব্লু লাইনের তুলনায় নতুন মেট্রোগুলির ভাড়া প্রায় দ্বিগুণ।

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ১৬.৫ কিমি ভাড়া ৩০ টাকা। অথচ ব্লু লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ৩২ কিমি ভ্রমণেও ভাড়া মাত্র ২৫ টাকা।

নতুন ভাড়ার নিয়মে ১৫ ও ২৫ টাকার স্ল্যাব তুলে দেওয়া হয়েছে। ফলে বিমানবন্দর থেকে নোয়াপাড়া (৭ কিমি) ভাড়া ২০ টাকা, বরানগর গেলে (১০ কিমি ছাড়ালেই) ৩০ টাকা। সর্বোচ্চ ভাড়া ৭০ টাকা।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, আয়–ব্যয়ের ফারাক কমাতেই নতুন ভাড়ার নিয়ম। তবে যাত্রীদের আশঙ্কা, ভবিষ্যতে ব্লু লাইনেও এই ভাড়া চালু হলে আরও বিপদে পড়বেন সাধারণ মানুষ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *