পায়েল মিঠাই সরকারের জন্মদিন উদযাপন মানবসেবায় পরিণত

Spread the love

অভিনেত্রী পায়েল মিঠাই সরকার তার জন্মদিন উদযাপন করলেন এক অন্যধরনের সমাজসেবামূলক মিশনে। সাধারণ বিনোদনমূলক আয়োজনের বদলে পায়েল সরকার সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও অসুস্থ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়ে তাঁর জন্মদিনকে মানবসেবার মহোৎসবে পরিণত করলেন।
দমদমের প্রতিবন্ধী শিশু সংগঠনে প্রায় ১৫০ জন শিশুর সঙ্গে কেক কেটে চকোলেট, ফল ও উপহার বিতরণ করেন পায়েল। পরে তিনি ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে যান, যেখানে ১৪০ জন ক্যানসার আক্রান্ত শিশুকে ড্রাই ফ্রুটস দিয়ে উৎসাহিত করেন। ‘নিভালয়’ বৃদ্ধাশ্রমে ২০ প্রবীণের সঙ্গে কেক কেটে নিজে তাদের খাবার পরিবেশন করেন। পাশাপাশি সাগরদিঘীতে বৃক্ষরোপণ, ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী ও চারাগাছ বিতরণ, আদিবাসী শিশুদের জন্য বিশেষ ভোজ আয়োজন এবং পথবাসীদের খাবার বিতরণ করেন।
এই উদ্যোগে উপস্থিত ছিলেন তাঁর সংগঠন ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’র বোর্ড ইন চার্জ সহ অন্য সদস্যরা।
পায়েল মিঠাই সরকার প্রমাণ করলেন, তিনি শুধু একজন অভিনেত্রী নন, সমাজসেবারও প্রেরণা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *