সোমবার সকালে ক্যানিং থানার ক্যানিং হাই স্কুল পাড়ার মেথর রোডে ছাকিনা সেখ নামে মহিলার মৃত্যু হয় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে হেটে ক্যানিং রেল স্টেশনে যায় ট্রেন ধরে কলকাতায় পরিচারিকার কাজ করতে। আজও সকালে তিনি আর তার সহ কর্মী যাচ্ছিল সেই সময় হাই স্কুলের কাছে তখনই কন্টেনারটি এসে তাকে ধাক্কা মেরে ফেলে দিলে তিনি চাকার তলায় চলে যায়। এরপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ছাকিনা সেখ (৪৩) কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে আসে। পুলিশ গাড়ি টি আটক করে চালক পলাতক বলে জানায় পুলিশ।


