কয়লার উপর জিএসটি বৃদ্ধিতে ইট শিল্পে চাপ, ইটভাটার মালিকরা উদ্বিগ্ন

Spread the love


কেন্দ্রীয় সরকার সম্প্রতি কয়লার উপর জিএসটি ৫% থেকে ১৮% বৃদ্ধি করেছে। ইট শিল্পের মালিকরা এই পরিবর্তনের ফলে উৎপাদন ব্যয় বাড়বে এবং লোকসানের মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

বাগনানের দেউলটিতে অনুষ্ঠিত ৮২তম বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের বাৎসরিক সম্মেলনে সংস্থার রাজ্য সভাপতি দিলীপ কুমার ঘোষ এবং সম্পাদক সৈয়দ সাব্বির আহমেদ জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রীসহ বিভিন্ন পদাধিকারীর সঙ্গে দেখা করলেও কোনো সমাধান পাওয়া যায়নি। তাঁরা দাবি করেছেন, সরকারের অবিলম্বে বিবেচনার প্রয়োজন রয়েছে।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফ্লাই অ্যাশের মাধ্যমে ইট তৈরিতে জোর দেওয়ায় ভবিষ্যতে শিল্পে আরও সমস্যা দেখা দেবে এবং পরিবেশ দূষণ বৃদ্ধি পাবে। মালদহ, মুর্শিদাবাদ ও হুগলির ইটভাটার মালিকরা মাটি সংগ্রহ ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেছেন।

এছাড়া, সেচ দপ্তরের “নো কস্ট টু গর্ভনমেন্ট” প্রকল্পের মাধ্যমে নদীর চরের ড্রেজিং বেসরকারি সংস্থার হাতে দেওয়ার ফলে মাটি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। ইটভাটার মালিকরা দাবি করেছেন, প্রকল্পের লিজ সরাসরি তাঁদের হাতে দেওয়া হলে ক্ষতি কমবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *