ট্রাম্পের শুল্ক নীতি: ধাক্কায় ভারতীয় ছবি

Spread the love

উৎসবের মরশুমে হঠাৎই ঝড় তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা করলেন, আমেরিকায় সব বিদেশি ছবির উপর বসবে একশো শতাংশ শুল্ক। বাদ যাবে না ভারতীয় সিনেমাও। তাঁর অভিযোগ, বিদেশি প্রযোজকেরা আমেরিকার বাজারে ঢুকে দেশীয় চলচ্চিত্র শিল্পের ভাগ কেড়ে নিচ্ছে।

এই সিদ্ধান্তে বড় বিপাকে পড়তে চলেছে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রি। কারণ বিদেশে ভারতীয় ছবির মোট আয়ের প্রায় চল্লিশ শতাংশই আসে আমেরিকা থেকে। শুল্ক বেড়ে গেলে মার্কিন মাটিতে ভারতীয় সিনেমার টিকিটের দাম আকাশছোঁয়া হবে, ফলে কমবে দর্শক, বাড়বে লোকসান।

ট্রাম্প এর আগেও ওষুধ, গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র ও ট্রাকের উপর বাড়তি কর বসিয়েছেন। তার জেরে ভারতীয় রপ্তানিও ধাক্কায় রয়েছে। এখন নতুন করে সিনেমা শিল্পও পড়ল শুল্কের কড়া নিয়মে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *