indinews_user

“কটূক্তির রাজনীতি নয়”—পানিহাটিতে মমতার বার্তা, উত্তপ্ত ভোটে সংযমের ডাক

পানিহাটির ভোটমঞ্চে এদিন চেনা আক্রমণাত্মক ভঙ্গির মাঝেই আলাদা সুর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে সভা করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—রাজনীতি হবে, মতবিরোধ থাকবে, কিন্তু ভাষা যেন সীমা না ছাড়ায়। এই কেন্দ্র ঘিরে উত্তেজনার বড় কারণ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আর জি করের নির্যাতিতা চিকিৎসকের মা হিসেবে তাঁর পরিচয় যেমন আবেগ তৈরি…

Read More

“মমতাকে হারাতেই মরিয়া!”—ভাইরাল ভিডিও ঘিরে হুমায়ুন কবীরকে নিয়ে তুফান রাজনীতি

ভোটের মুখে রাজ্যের রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দীর্ঘদিন ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল, হুমায়ুন কবীর নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং সংখ্যালঘু ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছেন। এবার সেই অভিযোগেই নতুন করে জোর…

Read More

বাংলার মেয়ের লড়াই, বাংলার জয় নিশ্চিত

২০২৬-এর বিধানসভা নির্বাচন আর পাঁচটা ভোটের মতো নয়—এটা এক অনুভূতি, এক বিশ্বাস, এক সম্পর্কের পরীক্ষা। বাংলার মাটি, বাংলার মানুষ, বাংলার আত্মসম্মান—সবকিছু মিলেই গড়ে উঠেছে এই লড়াই। ঝড়-ঝাপটা, বিরোধিতা, অপপ্রচার—কিছুই থামাতে পারেনি সেই লড়াকু মনোভাবকে। যখনই প্রশ্ন উঠেছে বাংলার ভবিষ্যৎ নিয়ে, তখনই মানুষ একটাই মুখ খুঁজেছে—মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধুই একজন মুখ্যমন্ত্রী নন, তিনি প্রতিবাদের ভাষা, তিনি…

Read More

প্রয়াত ডালু খান চৌধুরী, মালদহে শোকের ছায়া

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও মালদহ দক্ষিণের প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেতা। মালদহের রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী মুখ। একাধিকবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে মানুষের আস্থা অর্জন করেছিলেন…

Read More

পলাশকেই এবার বিয়ে করছেন স্মৃতি?

    বিয়ের আগের দিন তুমুল অশান্তি। তারপর বিবাহবিচ্ছেদ। স্মৃতি মান্দনা আর পলাশ মুচ্ছলের বিয়ে নিয়ে হেডলাইন কম হয়নি। ফের শিরোনামে স্মৃতি পলাশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্মৃতি মান্দনার কাফের সামনে পলাশের দিদি সংগীতশিল্পী পলক মুচ্ছলকে দেখা গিয়েছে। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্দনাকে প্রণাম করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী, সংগীতশিল্পী মিথুন।…

Read More

ভোটের মুখে কলকাতায় উদ্ধার অস্ত্র!

  কলকাতার স্ট্র্যান্ড রোড। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে ১৮ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ, তিনি বিহারের নালন্দার সেখানার বাসিন্দা। পুলিশের দাবি, স্ট্র্যান্ড রোডের উপর থেকে একটি পে অ্যান্ড ইউজ টয়লেটের সামনে একাধিক অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ১) ৩ টি দেশি আগ্নেয়াস্ত্র ২) ২ টি সেভেন এম এম…

Read More

পানিহাটিতে আবেগ বনাম রাজনীতি: ‘অভয়ার মা’ বনাম কলতান দাশগুপ্ত

রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র পানিহাটি এবার একেবারে অন্য মাত্রা পেয়েছে। এই আসনে শুধু রাজনৈতিক লড়াই নয়, জড়িয়ে রয়েছে আন্দোলনের স্মৃতি, আবেগ এবং সম্পর্কের বদলের গল্প। একদিকে বিজেপির প্রার্থী ‘অভয়ার মা’, যিনি আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে মুখ হয়ে উঠেছিলেন প্রতিবাদের। অন্যদিকে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, যিনি সেই একই আন্দোলনে সোচ্চার ছিলেন…

Read More

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিপাকে ডেভিড ওয়ার্নার, ‘মাত্র ৩ গ্লাস ওয়াইন’ দাবিতে বিতর্ক

  অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার-কে ঘিরে নতুন বিতর্ক। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সিডনিতে তাঁকে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার, অর্থাৎ ইস্টার সানডের রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিডনির রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎই তাঁর গাড়ি থামিয়ে নিঃশ্বাস পরীক্ষা করা হয়। প্রথম পরীক্ষার পরই তাঁকে সারে হিলস থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয়বার…

Read More

অগ্নিকন্যার সরলতা, হলফনামায় চমক! ভবানীপুরে মনোনয়ন জমা মমতার

টানা প্রায় ১৫ বছর মুখ্যমন্ত্রীর আসনে। অথচ জীবনযাপন একেবারে সাধারণ। টালির চালের বাড়ি, পায়ে হাওয়াই চটি, পরনে সাদামাটা সুতির শাড়ি—এইভাবেই নিজেকে ধরে রেখেছেন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাট থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। সঙ্গে জমা দেন হলফনামা, আর সেখানেই উঠে আসে তাঁর সম্পত্তির খুঁটিনাটি হিসাব। হলফনামা…

Read More