ভোটের আগে বড় ছবি পরিষ্কার! প্রথম দফাতেই ১৪৭৮ প্রার্থী, কোথায় সবচেয়ে বেশি লড়াই?

আর মাত্র দুই সপ্তাহ। তারপরই শুরু রাজ্যের ভোটযুদ্ধের প্রথম অধ্যায়। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল—মোট ১৫২টি আসনে ভোট পড়বে। তার আগে গুরুত্বপূর্ণ ধাপ শেষ করল নির্বাচন কমিশন—স্ক্রুটিনি। মনোনয়ন জমা পড়েছিল ১৫২৫টি। কিন্তু সব প্রার্থী শেষ পর্যন্ত টিকতে পারলেন না। খতিয়ে দেখে ৪৭ জনের মনোনয়ন বাতিল করেছে কমিশন। ফলে এখন চূড়ান্ত ময়দানে ১৪৭৮ জন প্রার্থী।…

Read More

বরাহনগরে পদযাত্রায় নিরাপত্তা ঘাটতি! ক্ষুব্ধ মমতা, তুললেন স্ট্যাম্পেডের আশঙ্কা

বাগুইআটির জনসভার আগে বরাহনগরে পদযাত্রা করে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত এই পদযাত্রায় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেন তিনি। অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণে কার্যত কোনও শক্ত ব্যবস্থা নেওয়া হয়নি—শুধু সরু ফিতে দিয়ে মানুষ আটকানোর চেষ্টা চলছিল।…

Read More

“ডবল চাকরি নয়, বাংলাকে ডবল ধোঁকা!”—হলদিয়ায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ প্রধানমন্ত্রীর

ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে বাংলার রাজনীতি এখন চরম উত্তেজনায়। এই আবহে বেকারত্ব ও চাকরি দুর্নীতির ইস্যুকে সামনে এনে শাসকদলকে নিশানা করল বিজেপি। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ‘ডবল ডবল চাকরি’ প্রতিশ্রুতি তুলে ধরে তাঁর কটাক্ষ, “ডবল চাকরি নয়, বাংলার মানুষকে ডবল ধোঁকা দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রীর…

Read More

পানিহাটিতে কড়া বার্তা মমতার, “মাঠ দখল নয়, বেআইনি নির্মাণ নয়”

ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার পানিহাটি। আর জি কর কাণ্ডের নিগৃহীতা চিকিৎসকের মায়ের প্রার্থী হওয়ায় এই কেন্দ্র এখন রাজ্যের অন্যতম হটস্পট। তারই মধ্যে তৃণমূলের হয়ে নতুন মুখ তীর্থঙ্কর ঘোষকে সামনে রেখে জোর প্রচার শুরু করেছে শাসক শিবির। বৃহস্পতিবার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে প্রচারসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা…

Read More

“কটূক্তির রাজনীতি নয়”—পানিহাটিতে মমতার বার্তা, উত্তপ্ত ভোটে সংযমের ডাক

পানিহাটির ভোটমঞ্চে এদিন চেনা আক্রমণাত্মক ভঙ্গির মাঝেই আলাদা সুর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের সমর্থনে সভা করতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—রাজনীতি হবে, মতবিরোধ থাকবে, কিন্তু ভাষা যেন সীমা না ছাড়ায়। এই কেন্দ্র ঘিরে উত্তেজনার বড় কারণ বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। আর জি করের নির্যাতিতা চিকিৎসকের মা হিসেবে তাঁর পরিচয় যেমন আবেগ তৈরি…

Read More

“মমতাকে হারাতেই মরিয়া!”—ভাইরাল ভিডিও ঘিরে হুমায়ুন কবীরকে নিয়ে তুফান রাজনীতি

ভোটের মুখে রাজ্যের রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য। একটি ভাইরাল ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই বিতর্কের কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। দীর্ঘদিন ধরেই শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল, হুমায়ুন কবীর নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন এবং সংখ্যালঘু ভোটে প্রভাব ফেলার চেষ্টা করছেন। এবার সেই অভিযোগেই নতুন করে জোর…

Read More

ভোটের মুখে কলকাতায় উদ্ধার অস্ত্র!

  কলকাতার স্ট্র্যান্ড রোড। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে ১৮ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ, তিনি বিহারের নালন্দার সেখানার বাসিন্দা। পুলিশের দাবি, স্ট্র্যান্ড রোডের উপর থেকে একটি পে অ্যান্ড ইউজ টয়লেটের সামনে একাধিক অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ১) ৩ টি দেশি আগ্নেয়াস্ত্র ২) ২ টি সেভেন এম এম…

Read More

পানিহাটিতে আবেগ বনাম রাজনীতি: ‘অভয়ার মা’ বনাম কলতান দাশগুপ্ত

রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র পানিহাটি এবার একেবারে অন্য মাত্রা পেয়েছে। এই আসনে শুধু রাজনৈতিক লড়াই নয়, জড়িয়ে রয়েছে আন্দোলনের স্মৃতি, আবেগ এবং সম্পর্কের বদলের গল্প। একদিকে বিজেপির প্রার্থী ‘অভয়ার মা’, যিনি আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে মুখ হয়ে উঠেছিলেন প্রতিবাদের। অন্যদিকে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত, যিনি সেই একই আন্দোলনে সোচ্চার ছিলেন…

Read More

অগ্নিকন্যার সরলতা, হলফনামায় চমক! ভবানীপুরে মনোনয়ন জমা মমতার

টানা প্রায় ১৫ বছর মুখ্যমন্ত্রীর আসনে। অথচ জীবনযাপন একেবারে সাধারণ। টালির চালের বাড়ি, পায়ে হাওয়াই চটি, পরনে সাদামাটা সুতির শাড়ি—এইভাবেই নিজেকে ধরে রেখেছেন অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাট থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছে ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেন তিনি। সঙ্গে জমা দেন হলফনামা, আর সেখানেই উঠে আসে তাঁর সম্পত্তির খুঁটিনাটি হিসাব। হলফনামা…

Read More

ফরাক্কায় টিকিট-বঞ্চিত মনিরুলের বিদ্রোহ! মমতার কড়া হুঁশিয়ারি, “প্রত্যাহার না করলে বহিষ্কার”

ফরাক্কা কেন্দ্র ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত। তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। আর তাতেই ক্ষুব্ধ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হুঁশিয়ারি দিলেন—“মনোনয়ন প্রত্যাহার করুন, না হলে দল থেকে বহিষ্কার করা হবে।” সামশেরগঞ্জের জনসভা থেকে মমতা স্পষ্ট বার্তা দেন এবং সাংসদ খলিলুর রহমান-কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। তবে…

Read More