গাঁজা সহ গ্রেফতার
৩৫ কেজি গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল কেতুগ্রাম থানার পুলিশ।গাঁজা পাচারে ব্যবহৃত দুটি স্কুটিও বাজেয়াপ্ত করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাদশাহি সড়কের মোড়গ্রামের কাছে দুইজন স্কুটি আরোহী রবি সরকার ও বিজয় বণিককে কেতুগ্রাম থানার টহলরত পুলিশ ভ্যান আটক করে জিজ্ঞাসা শুরু করে। আটক রবি এবং বিজয় অসংলগ্ন কথা বললে পুলিশের সন্দেহ হয়।…


