জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সম্মান পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, তাঁকে সাম্মানিক ডি’লিট (Doctor of Letters) উপাধিতে ভূষিত করতে চলেছে জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়। আগামী ১২ বা ১৩ নভেম্বর, কলকাতার ‘ধনধান্যে’ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা, যাঁদের হাতেই মুখ্যমন্ত্রীকে সম্মাননা প্রদান…

Read More

নন্দীগ্রাম দিবসে অভিষেকের কড়া বার্তা: “বামের শিক্ষা মানুষ ভুলবে না, ভবিষ্যতেও বিজেপির দার্পণ ভাঙবে ব্যালটে”

২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের শহিদদের স্মরণে আজ, ১০ নভেম্বর, রাজ্যজুড়ে পালিত হচ্ছে নন্দীগ্রাম দিবস। সেই প্রেক্ষিতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেল তীব্র রাজনৈতিক বার্তা। এক্স (X) হ্যান্ডলে অভিষেক লিখেছেন— “২০০৭ সালের এই দিনে সিপিএমের বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছিল। নিজেদের অধিকার কীভাবে ছিনিয়ে নিতে হয়, তা সেদিনই প্রমাণ হয়েছিল।…

Read More

ভোটার তালিকা সংশোধনে এগিয়ে বাংলা, পিছিয়ে উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ

দেশজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া। ১২ রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে শুরু হয়েছে এই কাজ। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন ব্লক লেভেল অফিসাররা (বিএলও)। নির্বাচন কমিশনের সর্বশেষ রিপোর্টে দেখা যাচ্ছে, ফর্ম বিলির ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে পশ্চিমবঙ্গ। মাত্র পাঁচ দিনেই রাজ্যে ৪৫ শতাংশ ফর্ম বিলি হয়ে…

Read More

এসএসকেএমে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি, পুলিশের সামনেই মারধরের অভিযোগ

চাঞ্চল্য এসএসকেএম হাসপাতালে। মোবাইল চুরির সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পুলিশের সামনেই। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে হাসপাতাল চত্বর থেকে রোগীর আত্মীয়দের মোবাইল ও টাকা হারিয়ে যাচ্ছিল। শনিবার এক যুবককে হাতে নাতে ধরা পড়েছে বলে দাবি করেন উপস্থিত কয়েকজন আত্মীয়। এরপরই ক্ষোভ উগরে দেন তাঁরা। শুরু হয় বেধড়ক…

Read More

ধর্মীয় বই কেনায় ২ কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার কলকাতা ইসকনের প্রাক্তন সাপ্লায়ার

ধর্মীয় বই কেনার নাম করে ২ কোটি টাকার প্রতারণা! চাঞ্চল্যকর এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন কলকাতা ইসকনের প্রাক্তন সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্য। অভিযোগ, বই সরবরাহে গরমিল রেখে ভুয়ো বিল জমা দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। সূত্রের খবর, কয়েক বছর আগে ইসকনের পক্ষ থেকে বিপুল পরিমাণ ধর্মীয় বইয়ের অর্ডার দেওয়া হয়েছিল। দায়িত্বে ছিলেন দেবরাজ। কিন্তু নির্ধারিত…

Read More

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিজিৎ, আঙুল তুললেন কেন্দ্রীয় সরকার ও সংস্থার দিকে

বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার ‘এবিপি আনন্দ’-এর এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, ‘‘বিজেপির হয়ে লড়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি।’’ এর দায় তিনি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের…

Read More

অবশেষে প্রকাশিত একাদশ-দ্বাদশ শ্রেণির এসএসসি ফলাফল, ওয়েবসাইটে ভিড় জমে বিভ্রাট

প্রতীক্ষার পর অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল। শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট westbengalssc.com-এ দেখা যাচ্ছে ফল। তবে ফল প্রকাশের পরই ওয়েবসাইটে প্রচুর ভিড় জমে যায়। অনেক পরীক্ষার্থী প্রথমে সাইট খুলতে না পারলেও পরে সমস্যা মিটে গেলে তাঁরা ফল দেখতে পান। চলতি বছরের…

Read More

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক হকি স্টেডিয়ামের উদ্বোধন

বাংলার ক্রীড়া পরিকাঠামোয় নতুন ইতিহাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠল ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক হকি স্টেডিয়াম — বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই ভারচুয়ালি এই স্টেডিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বিশিষ্টজনেরা। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত…

Read More

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহা

ধনধান্য স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠল ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ সম্মান তুলে দিলেন দুই বর্ষীয়ান শিল্পীর হাতে—কিংবদন্তি গায়িকা আরতি মুখোপাধ্যায় ও অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার হাতে। উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের পরেই মুখ্যমন্ত্রী মঞ্চে সম্মাননা তুলে দেন দুই শিল্পীকে। ষাট ও সত্তরের দশকের বাংলা সিনেমায় নায়িকাদের…

Read More

‘আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি’, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে চলছে এনুমারেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়া ঘিরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান, গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO তাঁর পাড়ায় এসেছিলেন তাঁদের নিদিষ্ট কাজ করতে। তিনি লেখেন, “কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে—রেসিডেন্সের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।” তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন,…

Read More