দিলীপ ঘোষের সন্ন্যাস ইঙ্গিতে নতুন জল্পনা বিজেপিতে

বঙ্গ বিজেপির পরিচিত মুখ দিলীপ ঘোষ এখন দলের ভিতরে আগের মতো গুরুত্ব পাচ্ছেন না বলে শোনা যাচ্ছে। অনেক দিন ধরেই তাঁর সঙ্গে নেতৃত্বের দূরত্ব বাড়ছিল। এর মধ্যেই দিলীপ এমন মন্তব্য করেছেন, যা তাঁর ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। তিনি বলেছেন, তিনি কখনওই ভোটের লড়াইকে জীবনের লক্ষ্য হিসেবে ভাবেননি এবং রাজনীতি কেউ সারাজীবন করে…

Read More

কল্লোল রাজনীতি: কল্যাণের বিস্ফোরক মন্তব্যে রাজভবনের পালটা পদক্ষেপ

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজভবন থেকে বন্দুক-বোমা সরবরাহ করা হচ্ছে—এই দাবি শুক্রবার প্রকাশ্যে করেন শ্রীরামপুরের সাংসদ। তাঁর মন্তব্য ঘিরে জোর চাঞ্চল্য ছড়াতেই রবিবার সকাল থেকে অপ্রত্যাশিত পদক্ষেপ নিল রাজভবন। সিংহ দুয়ার খুলে দেওয়া হল সাধারণের জন্য। সাংসদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক—সব মিলিয়ে ১০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সঙ্গে জারি…

Read More

রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু

আগামীকাল ১৬ই নভেম্বর, রবিবার, রক্ষণাবেক্ষণের কাজের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশ অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা সেতুর দুই দিকেই কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না। সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দীর্ঘ সময় সেতু বন্ধ থাকার ফলে…

Read More

ইডেনে চোট, রাতেই আইসিইউ’তে ভারত অধিনায়ক শুভমান গিল

ভারতীয় শিবিরে গভীর উদ্বেগের ছায়া। ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন মাত্র তিন বল খেলেই আচমকা ব্যথা অনুভব করেন ভারত অধিনায়ক শুভমান গিল। তার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। ম্যাচ শেষে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে দ্রুত উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে আপাতত আইসিইউ’তে পর্যবেক্ষণে রাখা হয়েছে গিলকে। তাঁর চোট…

Read More

বিহারের জয়ের হাওয়ায় বাংলায় মোদির আক্রমণ, ‘জঙ্গলরাজ এবার তৃণমূলের’

আবারও জঙ্গলরাজের বিরুদ্ধে ভোটবাক্সে ঝড় তুলেছে বিহার—এই সুরেই বাংলায় রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি বলেন, মা গঙ্গা বিহারের উপর দিয়ে বয়ে গিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছেছে, আর সেই প্রবাহের মতোই বিহারের বিপুল জয় বাংলায় বিজেপির জয়ের রাস্তা খুলে দিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, বাংলার ভাই-বোনদের তিনি কথার দিচ্ছেন—বিজেপি তাদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ‘জঙ্গলরাজ’ উপড়ে…

Read More

নেহরুর জন্মদিনে মমতার শ্রদ্ধা, শিশু দিবসে ছোটদের শুভেচ্ছা

পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স-এ (X) তিনি লিখেছেন যে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে তিনি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছেন। নেহরুর জন্মদিনেই দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। সেই উপলক্ষেও ছোটদের প্রতি ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও…

Read More

কলকাতা মেট্রোর নতুন নিয়ম, চার স্টেশনে সীমিত বুকিং কাউন্টার

আগামী রবিবার থেকে বদল আসছে কলকাতা মেট্রোতে। গ্রিন লাইনের চারটি গুরুত্বপূর্ণ স্টেশনে খোলা থাকবে মাত্র একটি করে বুকিং কাউন্টার। মেট্রো সূত্রে খবর, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, মহাকরণ এবং এসপ্ল্যানেড স্টেশনে শুধুমাত্র ব্যস্ত সময়ে টিকিট কাউন্টার খোলা থাকবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থায় অন্য সময়ে আর কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না। অর্থাৎ কম গুরুত্বপূর্ণ সময়ে…

Read More

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শান্তনুর, ‘নারী নেত্রীকে অপমান এটাই বিজেপির সংস্কৃতি’, তোপ তৃণমূলের

আবারও বিতর্কে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি, যা মুহূর্তের মধ্যেই তোলপাড় তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। তাঁর এই মন্তব্যকে ঘিরে তৃণমূলের তরফে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দলের মুখপাত্রদের অভিযোগ, “বিজেপির রাজনীতি মানে নারী নেত্রীদের অপমান করা—এটাই তাদের পুরনো অভ্যাস।” তৃণমূলের বক্তব্য, “মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য শুধু অশালীন…

Read More

বিশ্বজয়ী রিচাকে সংবর্ধনা, মোহনবাগানের পক্ষ থেকে বিশেষ সম্মান বঙ্গকন্যাকে

  বিশ্বজয়ের আনন্দ এখনও তাজা। নারী টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন বাংলার কন্যা রিচা ঘোষ। তাঁর ব্যাটে ভর করেই একাধিক ম্যাচে ভারত ঘুরে দাঁড়িয়েছে, বিশ্বজয়ের মঞ্চে উঠে এসেছে নতুন ইতিহাস। আর সেই বিশ্বজয়ী বঙ্গকন্যাকে এবার বিশেষ সম্মানে ভূষিত করতে চলেছে মোহনবাগান। সবুজ-মেরুন শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে…

Read More

‘বন্ধুত্বে কোনও পাপ নেই’ — পার্থের মুক্তির পর মুখ খুলে অর্পিতা, বললেন তাঁর মনের কথা

সাড়ে তিন বছরের দীর্ঘ কারাবাসের পর অবশেষে ঘরে ফিরেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ যেন এক অধ্যায়ের সমাপ্তি, আবার এক নতুন জল্পনার সূচনা। আদালতের নির্দেশে জামিনে মুক্তি মিলতেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এল সেই চেনা জুটি— পার্থ ও অর্পিতা। রাজনীতির মঞ্চে নয়, এবার আলোচনার কেন্দ্রে তাঁদের ‘সম্পর্ক’। যখন পার্থ কারাগারে, তখনও সংবাদমাধ্যমের একেকটি পৃষ্ঠা ভরেছিল…

Read More