গওহর খান ও জায়েদ দারবারের ঘরে দ্বিতীয় পুত্রসন্তান

অভিনেত্রী গওহর খান ও তার স্বামী জায়েদ দারবার দ্বিতীয়বারের মতো অভিভাবক হলেন। দম্পতির ঘরে এসেছে এক পুত্রসন্তান। তারা ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবর জানিয়েছেন। পোস্টে লেখা হয়েছে –“বিসমিল্লাহির রাহমানির রাহিম। জেহান অত্যন্ত আনন্দের সঙ্গে তার নতুন ছোট ভাইকে স্বাগত জানাচ্ছে, যে জন্ম নিয়েছে ১ সেপ্টেম্বর, ২০২৫-এ। আমাদের আনন্দময় পরিবারের জন্য সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।…

Read More

বিগত আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পেলেন প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী

গত আর্থিক বছরে প্রায় ২০ হাজার ছাত্রছাত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেয়েছেন। মঙ্গলবার বিধানসভায় এই তথ্য জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাওঁ প্রশ্ন তোলেন— বিগত অর্থবর্ষে কতজন পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। উত্তরে শিক্ষামন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যে মোট ১৯ হাজার ৪৭১ জন ছাত্রছাত্রী ঋণ নিয়েছেন। তিনি আরও জানান, আলিপুরদুয়ার জেলায় এই…

Read More

করম পুজোয় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

করম পুজোর সকালে এক্স হ্যান্ডেলে আদিবাসী সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দেন, আদিবাসী ভাই-বোনেদের শ্রদ্ধা জানাতেই রাজ্যে করম পুজো, ভগবান বিরসা মুন্ডার জন্মদিন, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন এবং হুল দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। চাষাবাদ কেন্দ্রিক এই পুজোয় প্রতিবেশী ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিসগড়ে ছুটি বরাবরই থাকে। পশ্চিমবঙ্গেও কুরমি সমাজের দাবির…

Read More

মোদি-পুতিন-জিনপিং এক ফ্রেমে, রুশ তেল নিয়ে ভারতের সমালোচনায় আমেরিকা

আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ চলাকালীন চিনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) বৈঠকে এক ফ্রেমে ধরা পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। বিশ্ব কূটনীতিতে এই দৃশ্যকে নয়া অক্ষের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ওয়াশিংটন। বরং রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ফের ভারতের কড়া সমালোচনা…

Read More

মাত্র পাঁচেই বিশ্ব র‌্যাঙ্কিং! ইতিহাস লিখল দিল্লির অরিণী লাহোটি

ভারতের দাবায় নয়া চমক অরিণী লাহোটি। মাত্র ৫ বছর বয়সেই সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক দাবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিল দিল্লির এই খুদে প্রতিভা। একসঙ্গে তিন ফরম্যাট— ক্লাসিকাল, র‌্যাপিড ও ব্লিৎজ—এর তালিকায় নাম উঠেছে অরিণীর। সদ্য প্রকাশিত ফিডে র‌্যাঙ্কিংয়ে অরিণীর পয়েন্ট: ক্লাসিকাল ১৫৫৩, র‌্যাপিড ১৫৫০ এবং ব্লিৎজ ১৪৯৮। আগস্ট মাসেই র‌্যাপিড র‌্যাঙ্কিংয়ে সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা…

Read More

ঝাড়গ্রামে চাঞ্চল্য: ঘর ভেতর উদ্ধার মা ও সাড়ে তিন বছরের সন্তানের দেহ

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া এলাকায় মর্মান্তিক ঘটনা। ঘরের ভিতর থেকে উদ্ধার হল বছর পঁচিশের এক তরুণী মা ও তাঁর সাড়ে তিন বছরের সন্তানের দেহ। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁদের দেখতে পাওয়া যায়। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিবানী দেহুরী। স্বামী মৃত্যুঞ্জয় দেহুরী অনলাইন প্রোডাক্ট ডেলিভারির কাজে যুক্ত। পরিবারের সঙ্গে একই বাড়িতে…

Read More

ধর্মতলায় সেনার মঞ্চ ভাঙা ঘিরে তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে উত্তাল রাজনীতি

সোমবার দুপুরে আচমকাই ধর্মতলার মেয়ো রোডের একাংশে তৈরি তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনাবাহিনী। ওই এলাকা সেনা ও রেলের নিয়ন্ত্রণাধীন হওয়ায় সেনার দাবি— নিয়ম ভেঙে দীর্ঘদিন ধরে মঞ্চ ফেলে রাখা হয়েছিল। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন, সেনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। মমতার…

Read More

ভাষা সন্ত্রাসের প্রতিবাদে ধর্না মঞ্চ ভাঙায় ক্ষোভ, রাজ্যজুড়ে আন্দোলনের ডাক মমতার

ভাষা সন্ত্রাস ইস্যুতে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ আচমকা ভেঙে দেওয়ার অভিযোগ ঘিরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে সরাসরি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি হুঁশিয়ারি দেন এবং রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। মঙ্গলবার প্রতিটি জেলা, ব্লক ও ওয়ার্ডে মিছিল করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিযোগ উঠেছে,…

Read More

চিন সফর নিয়ে কংগ্রেসের কটাক্ষ, জয়রামের তোপ: “ড্রাগনের সামনে হাতির আত্মসমর্পণ, ৫৬ ইঞ্চি ছাতি ফাঁপা”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিন সফর ঘিরে ফের তীব্র কটাক্ষ কংগ্রেসের। এসসিও সম্মেলনে পাকিস্তানকে একহাত নিলেও চিনের ভূমিকা নিয়ে মোদির নীরবতাকে নিশানা করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, “আসলে ড্রাগনের সামনে নতজানু হয়ে আত্মসমর্পণ করছে হাতি।” এসসিও-র মঞ্চ থেকে মোদি বলেন—সন্ত্রাসবাদকে সমর্থন করা কোনও দেশের পক্ষেই গ্রহণযোগ্য নয়, সবাইকে একজোট হয়ে মোকাবিলা করতে হবে। কিন্তু…

Read More

জুতোর ভেতরে লুকিয়ে ছিল মৃত্যু! বেঙ্গালুরুতে সাপের ছোবলে নিঃশব্দে প্রাণ গেল যুবকের

সাধারণ জুতোর ভেতরেই লুকিয়ে ছিল মৃত্যু! আর সেই অদৃশ্য ঘাতকের শিকার হয়ে প্রাণ গেল বেঙ্গালুরুর রঙ্গনাথ লেআউটের বাসিন্দা মঞ্জু প্রকাশের (৪১)। পরিবার ও পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় বাইরে রাখা জুতো পায়ে গলিয়েছিলেন তিনি। অজান্তেই জুতোর ভেতরে ছিল বিষাক্ত সাপ। ছোবল মেরেছিল তার বুড়ো আঙুলে। কিন্তু কয়েক বছর আগের এক দুর্ঘটনায় মঞ্জুর পায়ে অনুভূতি হারিয়ে…

Read More