অভিষেকের ডাকা দলীয় বৈঠকের তারিখ বদল

নতুন তারিখে হতে চলেছে তৃণমূলের গুরুত্বপূর্ণ ভারচুয়াল বৈঠক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এই বৈঠক আগে নির্ধারিত ছিল ৮ আগস্ট। তবে এখন তা এগিয়ে এনে ৫ আগস্ট নির্ধারিত হয়েছে। মূলত সেই দিন INDIA জোটের দিল্লি অভিযান কর্মসূচিতে অভিষেকের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অংশ নেওয়ার জন্য দলের পক্ষ থেকে ইতিমধ্যেই…

Read More

রাজনৈতিক যোগসূত্রের কারণে বাদ রিঙ্কু সিং

সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সদ্য বাগদান সেরেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। এরপরই ভোটার সচেতনতা প্রচার থেকে তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এসেছে—রিঙ্কু সিংয়ের সমস্ত ছবি ও ভিডিও প্রচার থেকে সরিয়ে ফেলতে হবে। এর মধ্যে রয়েছে পোস্টার, ভিডিও ক্যাম্পেইন, ওয়েবসাইটে ব্যবহৃত ছবি ইত্যাদি। প্রথমে যুব…

Read More

ঘাটাল-আরামবাগ প্লাবন পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ৬ তারিখ ভাষা মিছিলে অংশ নেবেন ঝাড়গ্রামে

বর্ষার অতিবৃষ্টিতে জেরবার বাংলা। তার উপর ডিভিসির জলছাড়াও যেন মরার উপর খাড়ার ঘা। ফলে ঘাটাল, চন্দ্রকোণা, আরামবাগের মতো একাধিক অঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ প্লাবন পরিস্থিতি। প্লাবিত হয়েছে শহরাঞ্চলেরও বিস্তীর্ণ অংশ। এরই মধ্যে এই প্লাবিত এলাকাগুলি পরিদর্শনে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৫ আগস্ট, মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রথমে হুগলির আরামবাগ এবং সেখান থেকে পশ্চিম…

Read More

শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম বিভ্রান্তির অবসান, আগাম জানা যাবে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে

পুজোর ছুটি কিংবা গরমের অবকাশ—বেড়াতে যাওয়ার দিন ট্রেন ধরতে পৌঁছে গিয়েছেন শিয়ালদহ স্টেশনে। কিন্তু তার পরেই বাড়ে আরেক চিন্তা—কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আপনার ট্রেন? হাঁ করে তাকিয়ে থাকতে হয় ডিসপ্লে বোর্ডের দিকে। কখন দেখা যাবে আপনার ট্রেনের নাম আর প্ল্যাটফর্ম নম্বর—সে এক উৎকণ্ঠার প্রতীক্ষা। এই চেনা সমস্যারই এবার স্থায়ী সমাধানে উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ। দেশের…

Read More

বালোচিস্তান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা, তেল চুক্তি নিয়ে আমেরিকা-পাকিস্তান চাপে

ভারতের উপর শুল্ক বসিয়ে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেই নয়া বিতর্কে জড়াল আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, পাকিস্তানের তেলের ভাণ্ডার উন্নয়নে একসঙ্গে কাজ করবে ইসলামাবাদ ও ওয়াশিংটন। তবে পরদিনই এই ঘোষণার তীব্র বিরোধিতা করলেন বালোচ নেতা মির ইয়ার বালোচ। এক্স হ্যান্ডলে ‘Baloch is not Pakistan’ শিরোনামে এক বিবৃতি দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বালোচিস্তান…

Read More

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ইতিহাস গড়লেন শাহরুখ, বিক্রান্ত ও রানি

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজ, ১লা আগস্ট, ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০২৩ সালের সেরা ভারতীয় সিনেমাগুলিকে সম্মান জানাতে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এ বছরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সেরা অভিনেতার সম্মান ভাগ করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসি এবং শাহরুখ খান। বিক্রান্ত ম্যাসি তাঁর ‘১২থ ফেল’ ছবিতে মনোজ কুমার শর্মার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য…

Read More

পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

মালদার কালিয়াচকে ঘটল মর্মান্তিক ঘটনা। পুকুরে স্নান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুজনের। বৃহস্পতিবার বিকাল তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সিলামপুর-২ গ্রাম পঞ্চায়েতের মহালদার পাড়া এলাকায়। জানা গেছে, মৃত দুজনের মধ্যে একজনের নাম সাইফুদ্দিন মহালদার। বয়স ৪০ বছর এবং অপরজনের নাম সালেক সেখ। বয়স ৬০ বছর। দুজনেরই বাড়ি মহালদার পাড়া এলাকায়। এদিন বিকালের…

Read More

নানুরে পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনা! তদন্তে ফরেনসিক

বীরভূমের নানুরের পাপুরি গ্রামের আলামিন মিশনের পাশে পুকুরপাড় থেকে উদ্ধার হওয়া এক মহিলার পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ২৪ জুলাই রাতে মৃতদেহটি উদ্ধার করে নানুর থানার পুলিশ, তবে এখনও পর্যন্ত মৃতার পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুলাই নানুরের খালা গ্রাম থেকে ১৫ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। ২১ জুলাই পরিবারের তরফে…

Read More

তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের পর আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা!

মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সোলুয়া আকুন্দোবেড়িয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনার কয়েক দিন পর অবশেষে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো তৃণমূল নেতা কাইয়ুম আলী শেখকে।জানা গেছে, গত ২২ জুলাই কাইয়ুম শেখের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে তার বাথরুম ঘরের একাংশ ভেঙে পড়ে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ওই তৃণমূল নেতা। পুলিশ তদন্তে নেমে…

Read More

গাড়ির ধাক্কায় মৃত্যু!

জাতীয় সড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত এক ICDS কর্মী। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল দুর্ঘটনার দৃশ্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানছড়া এলাকা সংলগ্ন জাতীয় সড়কে। মৃতার নাম, তোফাতুন্নেসা বিবি। জানা গিয়েছে, গৌরীদাসপুর ICDS সেন্টারে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। সেই মুহুর্তে রাস্তা পার হতে গিয়েই রাজারামপুর থেকে লালগোলাগামী একটি বেপরোয়া বাস এসে সজোরে তাকে…

Read More