তিন মাসের মধ্যেই প্রতিশ্রুতি পালন করে গ্রামীণ হাসপাতালের জন্য কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে ৮ কোটি টাকা অনুমোদন করে চিঠি পাঠালেন। সন্দেশখালি প্রত্যন্ত গ্রামীন এলাকায় উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। ২০২৪ এর ডিসেম্বরে সন্দেশখালি গিয়ে অনেক ক্ষেত্রে উন্নয়নের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিন মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি রাখলেন। এই টাকা সন্দেশখালি গ্রামের হাসপাতালের…

Read More

দিল্লীতেশুভেন্দু,সুকান্তরা। এ রাজ্যে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্বে আসছে কে? দিলীপ কি যূথী অনাঘ্রাতা?

নিজেদের মাঠে খেলছে বিজেপি।সেটা এ বঙ্গে। ১৭ই মার্চ শুভেন্দু অধিকারী ও এই বাংলার সাংসদ সৌমিত্র খাঁ দেখা করলেন অমিত শাহর সঙ্গে।তবে সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।এত জনের শাহী মুলাকাত নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে রীতিমত শোরগোল পড়ে গেছে । ২৬শের ভোটের আগে গুরুত্বপূর্ণ,পশ্চিম বঙ্গ বিজেপির, রাজ্য সভাপতি কে হবেন?রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে এই মুহূর্তে…

Read More

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবেই আমন্ত্রিত নন, একজন লেখিকা হিসেবে ও বক্তব্য রাখবেন তিনি

শুধুমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স -এও বক্তৃতা রাখবেন তিনি। নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৭শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা রাখবেন। আলোচনার বিষয় সামাজিক উন্নয়ন তথাশিশু ও নারী ক্ষমতায়ন। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে শুধুমাত্র রাজনীতিবিদ হিসেবেই তিনি আমন্ত্রিত নন। বিশ্বসেরা…

Read More

বাংলার মাটি সম্প্রীতির মাটি, সম্প্রীতি ঐক্যই আমাদের বার্তা, বিরোধীদের নিশানা করে ফুরফুরা থেকে যোগ্য জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের

সোমবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ ফুরফুরা শরীফ পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা। সেখান থেকেই বিরোধীদের কুৎসার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। এবার তাদের যোগ্য জবাব দিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে জানিয়েছেন যে ,…

Read More

ফুরফুরা যাচ্ছেন মমতা। মুসলিম ভোটের সমঝোতা? নাকি শুধুই ইফতার? চর্চা তুঙ্গে

সোমবার ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে ইফতার করবেন তিনি। সূত্রের খবর, ফুরফুরা শরীফের মুসাফির খানায় হবে অনুষ্ঠান। ইতিমধ্যেই ফুরফুরা শরীফের ৭৫ জন পীরজাদাকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। মহকুমা শাসক দফতর আমন্ত্রণ পত্র পাঠিয়েছে। আমন্ত্রণ পত্র পেয়ে খুশি পীরজাদারা। ফুরফুরা শরীফের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আমন্ত্রণ পত্র পেয়েছেন। জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। মেটাল…

Read More

লস্কর-ই-তৈবার শীর্ষ কম্যান্ডার আবু কাতাল খতম পাকিস্তানে

লস্কর জঙ্গি কুখ্যাত হাফিজ সইদ সরাসরি নির্দেশ দিতেন আবু কাতালকে। কাশ্মীর হামলার নেপথ্যে অনেক ক্ষেত্রে মূল চক্রী ছিল সে। ভারতে নিরাপত্তা অধিকারিকদের র‍্যাডারে অনেকদিন ধরেই ছিল আবু কাতাল। শনিবার রাতে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদ আবু কাতালকে লস্করের সঙ্গে যুক্ত…

Read More

উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় গত ৯ মার্চ মধ্যরাতে হঠাৎই প্রচন্ড বুকে যন্ত্রণা নিয়ে এইমসে ভর্তি হন। এবার অসুস্থ উপরাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশ। সমস্ত বিরোধিতাকে পেছনে ফেলে এ ছিল এক সৌজন্যের রাজনীতি। কংগ্রেস মুখ্য সচিব শুধু দেখাই করেননি, সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন উপরাষ্ট্রপতি সুস্থ হয়ে যাওয়ার খবর। সম্ভবত ১৭ ই মার্চ থেকে রাজ্যসভার চেয়ারপার্সনের…

Read More

জমি বিবাদের জের! পঞ্চায়েতের ভারপ্রাপ্ত সচিবকে কুপিয়ে খুন! ভোটের আগেই মৃত্যুর রাজনীতি?

জমি বিবাদের জের। কুপিয়ে খুনের অভিযোগ মালদহে। হ্যাঁ, আবার সেই মালদা। যেখানে পদস্থ হেভিওয়েট তৃণমূলের কাউন্সিলর বাবলু সরকার খুন হয়েছিলেন। জেলে গিয়েছিলেন তৃণমূলের তৎকালীন টাউন সভাপতি। আর এবার দু পক্ষের সংঘর্ষে জখম আরও ৬ জন। আর মৃত্যু এক জনের। মৃত ব্যক্তি গ্রাম পঞ্চায়েতের সচিব পদে কর্মরত ছিলেন। মালদহের ভূতনি থানার হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলায় ঘটনা।…

Read More

হিন্দু ভোটে লক্ষ্য। বাঁকুড়া ১ নম্বর ব্লকে শুরু ছাব্বিশের দেওয়াল লিখন

২০২৬ এর বিধানসভা নির্বাচন দেরি আছে। কিন্তু এখনই ময়দানে বিজেপি। নিজেদের পালে হাওয়া টানতে এখন থেকেই হিন্দু ভোট এককাট্টা করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিজেপির বাঁকুড়া ১ নম্বর ব্লকে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। সমানতালে শুরু প্রচারও। বিজেপির এমন কর্ম কাণ্ডকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী ঘাসফুল ও বাম শিবির। ২০১৯ এর লোকসভা নির্বাচন হোক বা…

Read More

তোলাবাজির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ও আইপ্যাকের নামে ফোন করে, সতর্ক করতে হোয়াটসঅ্যাপ নম্বর দিলেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার ভোটার তালিকা সংক্রান্ত বৈঠকে নেতাদের সতর্ক করে দিলেন জালিয়াতির কথা উল্লেখ করে। অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করে নানা রকম প্রলোভন দেখানো হচ্ছে এবং তোলাবাজির চেষ্টাও করা হচ্ছে। এছাড়াও আইপ্যাক এর নামেও বেশ কিছু অভিযোগ উঠেছে বলে খোদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন। নেতাদের সতর্ক করে অভিষেক…

Read More