হায়দ্রাবাদের বনাঞ্চল সাফাই নিয়ে নিশানা করলেন কংগ্রেসকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি

সম্প্রতি হায়দ্রাবাদের জঙ্গলে শুরু হয়েছিল বুলডোজার চালানো। নগর উন্নয়নের স্বার্থে এই পদক্ষেপ। একমাত্র হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রুখে দাঁড়িয়েছিল। অবশ্য তাতে খুব একটা লাভ হয়নি।আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বনের ভেতর থেকে ময়ূরদের চিৎকার স্থগিতাদেশের কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোমবার হরিয়ানায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে হায়দ্রাবাদের প্রসঙ্গ টেনে আনেন। সেখানকার কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, “তেলেঙ্গনার…

Read More

জয় শ্রীরাম ধ্বনি দিতে বলায় পড়ুয়াদের, নতুন বিতর্কে তামিলনাড়ুর রাজ্যপাল রবি

তামিলনাড়ুর ডি এম কে সরকার বহুবার অভিযোগ করেছে যে তাদের রাজ্যপাল আর এন রবি বিজেপির ঘনিষ্ঠ আরএসএস এর মুখপাত্র। তুই বিতর্কে ইন্ধন দিলেন রাজ্যপাল নিজেই। ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মাদুরাইয়ে পড়ুয়াদের “জয় শ্রীরাম ধ্বনি” দিতে বললেন তিনি। এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের মুখে রাজ্যপাল রবি। মাদুরাই এ কলেজে ভাষণের সময় তামিলনাড়ু রাজ্যপাল পড়ুুয়াদেরকে…

Read More

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী, পুলিশি টহল। তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন অধীর চৌধুরী

ধিকি ধিকি উত্তেজনার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। বাহিনী নামলেও আগুনের আঁচ যেন কমেনি। ভেতরে ভে পকেট ফায়ার রয়ে গিয়েছে। ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে। অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদে। ধূলিয়ান, সুতি, জঙ্গিপুর সহ একাধিক জায়গা জ্বলছে অশান্তির আগুনে। পুড়েছে পুলিশের গাড়ি। ভাঙা হয়েছে রেল গেট। কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশও দিয়েছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে…

Read More

মুর্শিদাবাদে আগুন! শান্তি রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

আগুন জ্বলছে মুর্শিদাবাদে। সকলকে শান্তি রক্ষার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “সবার কাছে আবেদন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।…

Read More

মুর্শিদাবাদে নামলো আধা সামরিক বাহিনী

মুর্শিদাবাদে নামলো আধা সামরিক বাহিনী। ওয়াকফ বিলের প্রতিবাদে সরগরম হয়ে ওঠে মুর্শিদাবাদ। সুতি এবং সামশেরগঞ্জে রাস্তায় আগুন জলে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনজনের খুনেরও অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পক্ষে রায় দেন হাইক। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী কেন্দ্রীয় বাহিনী…

Read More

পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না! মুর্শিদাবাদের ঘটনায় বার্তা রাজ্য পুলিশের

অশান্ত মুর্শিদাবাদ। আগুন সুতি, সামশেরগঞ্জ। গোটা ঘটনায় শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইনশৃঙ্খলা। ডিজি মনোজ ভার্মা জানান, পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না। মানুষের জীবন রক্ষার দায়িত্ব পুলিশের। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। কেউ আইন হাতে তুলে নেবেন না। গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করবেন না। পুলিশকে সহযোগিতা করুন। চরম পর্যায়ে পৌঁছলে…

Read More

প্রয়াত ‘চাষার ব্যাটা’, যাঁর হাতে মন্ত্রিত্ব ছিল বাম-তৃণমূল দুই আমলেই!

শুক্রবার গ্রামের বাড়ি ভাঙড়ের বাঁকড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। বার্ধক্য জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে রাজ্য সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করে। নিজেই নিজেকে বলতেন তিনি “চাষার ব্যাটা”। পরনে সব সময় গলায় গামছা থাকতো। ৩১ শে জুলাই ১৯৪৪ সালে তার জন্ম।…

Read More

চাকরি বাতিলের দায় বাম বিজেপির। নতুন দাবি করে পথে তৃণমূল

এসএসসির চাকরি খেয়েছে সিপিআইএম এবং বিজেপি। এমনই অভিযোগ তুলে গাইঘাটায় তৃণমূল ছাত্র পরিষদ প্রতিবাদ মিছিলে নামেন।আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে। সেই চাকরি খেয়েছে সিপিআইএম এবং বিজেপি এমনই অভিযোগ তুলে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে, শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় প্রতিবাদ মিছিল করলো তৃণমূল ছাত্র পরিষদ। এদিন তারা…

Read More

আগামী বুধবার ইমামদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আলোচনার বিষয় ওয়াকফ আইন

বাংলা জুড়ে কেন্দ্রের ওয়াকফ আইনের বিরুদ্ধে বিরোধিতা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কেন্দ্রের এই আইন মেনে নেওয়া হচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই আগামী বুধবার ইমাম ও সমাজের বিশিষ্ট সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী পদক্ষেপ তিনি তার পরেই নেবেন। ওয়াকফ নিয়ে বাংলায় প্রতিবাদ চলছে। এই বিল জোর করে কেন্দ্র পাস…

Read More

নববর্ষের “মঙ্গল শোভাযাত্রার” নাম বদলে হল “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”, ইউনুসের বাংলাদেশে বদল আসতে চলেছে পুলিশের লোগোতেও

বাংলাদেশে নববর্ষের “মঙ্গল শোভাযাত্রা”র নাম বদল করে রাখা হলো “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”। হাসিনা পরবর্তী সময়ে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে প্রত্যেক বছর রাজধানী ঢাকায় যে শোভাযাত্রা বেরোয়, তার নতুন নামকরণ হলো আজ। বিগত কয়েকদিন ধরেই এই নামকরণ নিয়ে অনেক আলোচনা চলছিল। শুক্রবার “মঙ্গল শোভাযাত্রা”র নাম পরিবর্তন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক…

Read More