Cricket
বিশ্বজয়ের পর রাষ্ট্রপতি ভবনে ভারতীয় মহিলা ক্রিকেট দল, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ঐতিহাসিক বিজয়ের পর গৌরবের মুহূর্ত! সদ্য সমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপে জয়ের পর রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্যরা। বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা-সহ গোটা দল। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেন রাষ্ট্রপতি। দেশের গর্ব হয়ে…
বেটিং অ্যাপ মামলায় বিপাকে শিখর ধাওয়ান ও সুরেশ রায়না, বাজেয়াপ্ত ইডির হাতে কোটি টাকার সম্পত্তি
বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়িয়ে বড়সড় বিপাকে পড়লেন টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। বেআইনি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম 1xBet–এর মামলায় তদন্তে নেমে দুই তারকার প্রায় ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি সূত্রে জানা গিয়েছে, 1xBet–এর মাধ্যমে ১ হাজার কোটি টাকার আর্থিক তছরুপ ও প্রতারণার অভিযোগ উঠেছে। ওই…
বিশ্বকাপ হাতে ‘উইমেন ইন ব্লু’ প্রধানমন্ত্রীর বাসভবনে: হরমন-স্মৃতিদের ফিট ইন্ডিয়ার বিশেষ বার্তা মোদীর
দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ জেতার ঐতিহাসিক সাফল্যের পর বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার নেতৃত্বে পুরো ‘উইমেন ইন ব্লু’ দল প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে সংবর্ধনা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী মোদী এই সাক্ষাৎকারে ক্রিকেটারদের দলের শুরুতে পরপর তিনটি…
অমোল মুজুমদার — ক্রিকেটের কাছে ফিরল ভালোবাসা
বিশ্বজয়ের উল্লাসের মাঝে এক নিঃশব্দ হাসি। মুম্বইয়ের এক ক্রিকেটার যিনি খেলোয়াড় হিসেবে কখনও ‘ইন্ডিয়া ক্যাপ’ পাননি, আজ কোচ হিসেবে পেলেন দেশের গৌরবের অমর মুহূর্ত। অমোল মুজুমদার—ভারতের মেয়েদের বিশ্বকাপজয় যেন তাঁর জীবনের সব অসমাপ্ত অধ্যায়ের প্রতিদান। যে মানুষ বছরের পর বছর ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়েছেন, অথচ সুযোগ পাননি জাতীয় দলের জার্সিতে, তিনি আজ পেলেন খেলাটার…
“যা পুরুষরা কখনও করেনি”— মহিলা দলের মানবিকতার প্রশংসায় আশ্বিন
ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ের পর প্রাক্তন স্পিনারের বক্তব্যে আলোড়ন ভারতের মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর দেশজুড়ে যখন উচ্ছ্বাস, তখন প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে হারমানপ্রীত কৌরদের বিশ্বজয়ের পর আশ্বিন বলেন, “যা ভারতের পুরুষ দল কোনওদিন করেনি, সেটাই করেছে মহিলা দল।” আশ্বিন…
নবী মুম্বইতে ‘নবী’ ভারতের মেয়েরা। দেশকে ফিরিয়ে দিলেন ১৯৮৩-২০১১
BUNNY • ৩ নম্ভেম্বর ২০২৫ স্বপ্নের মায়ানগরী। মুম্বই। এই মুম্বইয়ে মেয়েদের জয়জয়কার। ঘরোয়া কোনও কাপ নয়, বিশ্বকাপ। বিশ্বজয়। দুনিয়া হিলা দেঙ্গে নয়, দুনিয়া হিলা দিয়া…নাদিন ডি ক্লার্কের ক্যাচ নিয়ে হরমনপ্রীতের ছুট। ডি ওয়াই পাটিলের বাউন্ডারি যেন আটকাতে পারবে না এই ‘হ্যারি’কেন ঝড়। ২ নভেম্বর, ঘড়ির কাঁটা ১২টা পেরিয়েছে, তৃতীয়বার বিশ্বকাপ জিতল ভারত। এই…
ইতিহাসের দোরগোড়ায় ভারত! বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারতীয় মহিলা ক্রিকেট দল
আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য এক গর্বের, আবেগে ভরা দিন। বহু বছর ধরে যে স্বপ্নের পেছনে ছুটেছে গোটা দেশ, সেই স্বপ্ন আজ বাস্তবের সামনে দাঁড়িয়ে। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বসেছে বিশ্বকাপ ফাইনালের মহারণ — ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। শুরুর দিকে বৃষ্টিতে ম্যাচ বিলম্বিত হলেও, দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। ভারতের প্রত্যেক কোণে আজ…


