বাসস্ট্যান্ডে মহিলার ব্যাগ থেকে ৫টি পিস্তল ও ৫টি অতিরিক্ত ম্যাগাজীন ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার

Spread the love

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশের বড়সড় সাফল্য। ৫টি পিস্তল ও ২৪ রাউন্ড কার্তুজ সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার পুলিশ। উমরপুরের ফারাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সাধনা হালদার। তার বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে সেগুলি মুর্শিদাবাদের শেষপ্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার। নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে আগেই ওঁত পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী উমরপুরে গাড়ি বদলের মুহূর্তেই পুলিশ তাকে ঘিরে ফেলে গ্রেফতার করে। অস্ত্র কারবার চক্রে আর কেউ জড়িত রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার ধৃত ওই মহিলাকে জঙ্গিপুর আদালতে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *