বুথে ফোন ব্যবহারের অভিযোগ, মহিলা বিএলওকে কড়া সতর্কবার্তা শুভেন্দুর

Spread the love

ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এক মহিলা বিএলওকে সতর্ক করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ পাওয়ার পর সরাসরি বুথে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের বুথ নন্দনায়কবাড়ে ভোট দেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপরই তিনি পৌঁছে যান নন্দীগ্রামের ব্রজমোহন তিওয়ারি হাইস্কুলের ভোটকেন্দ্রে। অভিযোগ ছিল, ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এক মহিলা বিএলও বুথের ভিতরেই ফোন ব্যবহার করছেন এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

বুথে পৌঁছে বিষয়টি নিয়ে সরাসরি ওই মহিলা বিএলওর সঙ্গে কথা বলেন শুভেন্দু। নির্বাচনী বিধি মেনে দায়িত্ব পালনের জন্য তাকে সতর্ক করেন তিনি। ভোটকেন্দ্রে কোনওভাবেই ফোন ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা যাবে না বলেও স্পষ্ট বার্তা দেন।

ঘটনাকে ঘিরে কিছুক্ষণ ভোটকেন্দ্রে উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *