চার বছরের রাহা, মেয়ের জন্মদিনের অদেখা মুহূর্ত প্রকাশ্যে আনলেন আলিয়া
মেয়ের চতুর্থ জন্মদিনে কোনও জাঁকজমক নয়, বরং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোতেই আনন্দ খুঁজে নিলেন আলিয়া ভট্ট ও রণবীর কাপুর। ৬ নভেম্বর চার বছরে পা দিয়েছে তাঁদের মেয়ে রাহা। পরের দিন, ৭ নভেম্বর সমাজমাধ্যমে মেয়ের জন্মদিনের বেশ কিছু ছবি ভাগ করে নিলেন আলিয়া। আর সেই ছবিতেই উঠে এল কাপুর পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিনের নানা মুহূর্ত।…


