চাঁদাবাজি, আতঙ্ক আর খরিদ্দারের ভয় — সোনাগাছির পুজোয় নেমে এলো মন্দার ছায়া

কলকাতা, ২০২৫:শঙ্কু সাঁতরা: শরতের আকাশে তখন ঢাকের আওয়াজ, প্যান্ডেলে প্যান্ডেলে আলো আর ভিড়ের ঢেউ। শহরজুড়ে হাসি, আনন্দ, জমজমাট বাজার। কিন্তু এই আনন্দের শহরেই, আলো-ঝলমলের পুজোর মাঝখানে, এক কোণে পড়ে আছে এক অন্য কলকাতা — সোনাগাছি। দুর্গাপুজো মানেই যেখানে অতিরিক্ত আয়ের আশায় যৌনকর্মীদের চোখে ভেসে ওঠে একটু স্বস্তির ছোঁয়া, সেখানে এবারের পুজো যেন হয়ে উঠল দুঃস্বপ্ন।…

Read More

বিসর্জনে প্রাণ বিসর্জন

প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে কেশপুর থানার অন্তর্গত আমড়াকুচি গ্রামে। মৃত যুবকের নাম তাপস সিং (২৪) স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এলাকারই এক পুজো কমিটির প্রতিমা বিসর্জনে গিয়েছিল তাপস সিং। কিন্তু গতকাল রাতে বাড়ি না ফেরায় শনিবার সকাল থেকে তাপসের খোঁজ শুরু করে তার পরিবার এবং এলাকার মানুষ।…

Read More

কলকাতা: টানা চারবার দেশের নিরাপদতম শহর হিসেবে স্বীকৃতি

এনসিআরবি (National Crime Records Bureau) এর ২০২৩ সালের প্রতিবেদনের ভিত্তিতে পুনরায় দেশের নিরাপদতম শহরের খেতাব জিতল কলকাতা। টানা চারবার এই সম্মান অর্জন করায় তিলোত্তমা শহরটি দেশের অন্যান্য বড় শহরের তুলনায় সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে শীর্ষে রয়েছে। শহরের পুলিশ ও প্রশাসনিক কর্তৃপক্ষের মতে, এই সাফল্যের মূল কারণ হল আধুনিক প্রযুক্তি ব্যবহার, দ্রুত পদক্ষেপ এবং নাগরিকদের সচেতন…

Read More

বরাহনগরে স্বর্ণ ব্যবসায়ীর নির্মম খুন, রীতিমতো চাঞ্চল্য ছড়ালেন এলাকার মানুষ

শনিবার দুপুরে বরাহনগরের শম্ভুনাথ দাস লেনে ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। নিজের দোকানেই খুন হলেন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর। পুলিশ বিকেলের দিকে তার মৃতদেহ উদ্ধার করে, এবং ঘটনাস্থলেই থমথমে পরিবেশ বিরাজ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় অজ্ঞাতপরিচয় পাঁচজন দোকানের সামনে ঘোরাফেরা করছিল। এর মধ্যে তিনজন দোকানের ভেতরে প্রবেশ করেন। গয়না কিনতে আসার ভান করে…

Read More

বৃষ্টিতে ভাসছে বারাণসী! মোদীর লোকসভা কেন্দ্রে নাগাড়ে বর্ষণে বিপর্যস্ত নাগরিক জীবন

টানা বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে বারাণসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র এখন জলে থইথই। শনিবার সকাল থেকেই শুরু হওয়া ভারী বর্ষণে শহরের একাধিক রাস্তায় হাঁটুসমান জল জমেছে। বৃষ্টির জেরে ঘরবন্দি সাধারণ মানুষ, স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। শহরের গদোলিয়া, লঙ্কা, চৌকাঘাট, লহুরাবির মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি এখন জলমগ্ন। নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত, ফলে রাস্তার জল…

Read More

থালা ভরতি মিষ্টি। বিজয়ায় ঘরোয়া মমতা

পুজো শেষ। কিন্তু বিদায় বেলাতেও মিষ্টি মুখ বাঙালির। ওই বলে না বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ। এই যেমন মা আসলে আনন্দ। খাওয়া-দাওয়া হইহুল্লোড়, আবার মা চলে গেলেও আনন্দ। আসছে বছর আবার হবে-র আনন্দ। বলো দুগ্গা মাই কী বলে নিরঞ্জন এর পালা চলছে। কিসের মতো বৃহস্পতিবারই বিজয়া দশমী ছিল। আর একাদশীর দিন কালীঘাটে তৃণমূল কংগ্রেসের…

Read More

সিভিকের দাদাগিরি!

মেরে দুই হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল ইসলামপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে বিচার চেয়ে ইসলামপুর থানায় হাজির আক্রান্ত যুবকের মা ও গ্রামবাসীরা। আক্রান্ত যুবক বিহারের পূর্ণিয়ায় এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। আক্রান্ত যুবকের নাম কার্তিক দাস। বাড়ি ইসলামপুর থানার দারিভিটের শ্যামনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে সপ্তমীর দিন সন্ধ্যায় ইসলামপুর শহরের দেশবন্ধু পাড়া এলাকায়। পরিবার…

Read More

‘সঙ্গে আছি’, সোনমের স্ত্রীর পাশে দাঁড়ালেন মহুয়া মৈত্র

লাদাখে পরিবেশবাদী নেতা সোনম ওয়াংচুকের গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমোর পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার মহুয়া মৈত্র এক পোস্টে লিখেছেন, “গীতাঞ্জলির লড়াইয়ে আমি তাঁর পাশে আছি। সত্য ও ন্যায়ের জয় অবধারিত।” তাঁর এই বার্তা রাজনৈতিক মহলে সরব প্রতিক্রিয়া তৈরি করেছে। এদিকে লাদাখে সোনম সমর্থকরা…

Read More

পুজো কার্নিভাল ঘিরে মেট্রোর বাড়তি পরিষেবা

বিসর্জনের আগে আরও একবার উৎসবের রঙে রঙিন হবে কলকাতা। আগামী রবিবার, ৫ অক্টোবর রেড রোডে আয়োজিত হবে বহুল প্রতীক্ষিত পুজো কার্নিভাল। নামীদামি সব পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রায় অংশ নেবে। দেশি-বিদেশি হাজার হাজার দর্শক ভিড় জমাবেন এই মহোৎসবে। তার পরেই বাবুঘাটে সম্পন্ন হবে বিসর্জন পর্ব। এই ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ…

Read More

দশমীতেই ডিভিসির জলছাড়া, বিস্ফোরক মমতা

দুর্গোৎসবের মাঝেই ফের বিপুল জল ছাড়ল ডিভিসি। দামোদর ও অজয়-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ করে বলেন—“উৎসবের আনন্দ নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে ৬৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। রাজ্যকে না জানিয়ে এমন সিদ্ধান্ত লজ্জাজনক। এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়, ডিভিসির…

Read More