সূর্যকুমার যাদবের পরিবারের ছোট্ট সদস্যের ভজন শুনে হাততালি মোদীর! প্রধানমন্ত্রীর প্রশংসায় আপ্লুত খুদে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের পরিবার। আর সেই সাক্ষাতের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হয়ে উঠল পরিবারের এক খুদে সদস্যের ভজন পরিবেশন। ছোট্ট মেয়েটির গান মন দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। শুধু শোনাই নয়, তার পরিবেশনা শেষ হতেই হাততালি দিয়ে উৎসাহ জোগান তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন প্রশংসা…


