অভয়ার মায়ের রাজনীতিতে ঝাঁপ, ‘দ্বিচারিতা’ তোপে সরব কুণাল—তপ্ত পানিহাটি ভোট

অভয়া কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামা এক মায়ের লড়াই এবার পৌঁছে গেল সরাসরি ভোটের ময়দানে। সেই অভয়ার মা-ই আজ বিজেপির প্রার্থী পানিহাটিতে। আর এই সিদ্ধান্ত ঘিরেই তীব্র রাজনৈতিক বিতর্কে উত্তাল রাজ্য। ঘটনার শুরুতে ধর্ষণের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। কিন্তু এতদিনেও…

Read More

কালনায় জোড়া রহস্যমৃত্যু: জলে ডুবে মহিলার মৃত্যু, গৃহশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের কালনা শহরে পৃথক দুটি ঘটনায় অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। প্রথম ঘটনাটি ঘটে অকালপোষ এলাকায়। সোমবার দুপুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় লক্ষ্মী মুর্মু নামে এক মহিলার। স্থানীয়রা কিছুক্ষণ পর তাঁকে উদ্ধার করে দ্রুত কালনা হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, একই দিনে সকালে সাতগাছি পঞ্চায়েত-এর…

Read More

প্রেম, বিতর্ক আর প্রাণনাশের আশঙ্কা—মহাকুম্ভের ভাইরাল মোনালিসার জীবনে নতুন ঝড়

মহাকুম্ভ থেকে রাতারাতি ভাইরাল হওয়া এক কিশোরী, তারপর দক্ষিণী ছবিতে সুযোগ—স্বপ্নের মতো বদলে গিয়েছিল মোনালিসা ভোঁসলের জীবন। কিন্তু সেই স্বপ্নই এখন যেন দুঃস্বপ্নে পরিণত। পরিবারের অমতে মুসলিম প্রেমিক ফরমান খানের সঙ্গে বিয়ে করায় তীব্র বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন তিনি। প্রয়াগরাজের মহাকুম্ভে পাথরের মালা বিক্রি করতে গিয়ে নজরে আসেন এই ‘ভাইরাল গার্ল’। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার…

Read More

আদালতের পর রাজ্যজুড়ে কেন্দ্রীয় দপ্তরে বোমাতঙ্ক, হুমকি ইমেলে আরডিএক্স–সায়ানাইডের দাবি

আদালতে বোমাতঙ্কের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য রাজ্যজুড়ে। মঙ্গলবার একাধিক পোস্ট ও পাসপোর্ট অফিসে হুমকি ইমেল পৌঁছতেই তীব্র আতঙ্ক ছড়ায়। ইমেলে দাবি করা হয়, সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আরডিএক্স ও সায়ানাইড রাখা হয়েছে এবং দুপুর ১টা ১৫ মিনিটের মধ্যে বিস্ফোরণ ঘটবে। খবর পেতেই তড়িঘড়ি খালি করে দেওয়া হয় অফিস চত্বর। কর্মী ও পরিষেবা নিতে আসা…

Read More

৯ কোটির চেক বাউন্স মামলা: জামিন খারিজ, তিহাড়েই রাজপাল যাদব—বকেয়ার অর্ধেক মেটানোর দাবি আইনজীবীর

দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটির চেক বাউন্স মামলায় তাঁর জামিনের আবেদন খারিজ করেছে আদালত। ফলে আপাতত তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। তবে আইনি লড়াই যে এখানেই থেমে নেই, তা স্পষ্ট করে দিয়েছেন তাঁর আইনজীবী ভাস্কর উপাধ্যায়। আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাধ্যায় জানান, বকেয়া টাকার একটি বড় অংশ ইতিমধ্যেই…

Read More

হাসির সংলাপ থেকে হাতকড়া—চেক বাউন্স মামলায় ফের জেলযাত্রা রাজপাল যাদবের

যাঁর একটাই সংলাপ গোটা দেশকে হাসাতে পারে, সেই রাজপাল যাদবের নাম এবার উঠে এল আদালতের কঠোর নির্দেশে। পর্দার কৌতুক চরিত্র থেকে বাস্তবের অভিযুক্ত—চেক বাউন্স মামলায় অভিনেতার সামনে ফের জেলের দরজা খুলে গেল। দিল্লি হাই কোর্ট এবার আর কোনও ‘সময়’ দিতে নারাজ। কারণ একটাই—আশ্বাস দেওয়া হয়েছিল, টাকা ফেরানো হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি কাগজেই রয়ে গেছে। আদালতের…

Read More

মুনাফার আগুনে পুড়ল শ্রমিকের প্রাণ! আনন্দপুরে ‘ওয়াও মোমো’র কারখানা মৃত্যু ফাঁদ

ব্যবসার লাভই শেষ কথা—এমন মানসিকতার নির্মম পরিণতি দেখল কলকাতার আনন্দপুর। নামী ফুড ব্র্যান্ড ‘ওয়াও মোমো’-র কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন শ্রমিকের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে শহর জুড়ে। বাইপাস সংলগ্ন নাজিরাবাদের এক প্রান্তিক এলাকায়, জলাজমির উপর গড়ে ওঠা ওই কারখানা যে দমকলের কোনও বৈধ অনুমতি ছাড়াই চলছিল, তা ইতিমধ্যেই স্বীকার করেছে দমকল দপ্তর। ঘটনাটি ঘটে রবিবার…

Read More

২৬ জানুয়ারির আগে রেলপথে বিস্ফোরণ, পঞ্জাবে মালগাড়ি লাইনচ্যুত—নাশকতার আশঙ্কা

সাধারণতন্ত্র দিবসের আগে ফের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াল পঞ্জাব। রেললাইনে বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হল একটি মালগাড়ি। ঘটনায় আহত হয়েছেন ট্রেনের চালক। বিস্ফোরণে শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের প্রমাণ মিলেছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ এলাকায় শুক্রবার রাতে রেলপথে হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেই সময় মালবোঝাই ট্রেনটি ওই লাইনে চলাচল করছিল। বিস্ফোরণের অভিঘাতে ইঞ্জিনের সামনের…

Read More

উপকূলরক্ষী বাহিনীর অভিযানে সাফল্য! পাচারের আগে উদ্ধার টন টন সুপারি!

উপকূলরক্ষী বাহিনীর অভিযানে সাফল্য! পাচারের আগে উদ্ধার টন টন সুপারি! প্রায় আড়াই টন (৫২বস্তা) সুপারি-সহ একটি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গোপসাগরের বুকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বড়সড় অভিযান। বকখালি থেকে মাত্র ৩ নটিক্যাল মাইল দূরে লুথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় এবং বি লক্ষ্মীনারায়ণ নামে ভারতীয় ট্রলার থেকে প্রায় আড়াই টন বেআইনি…

Read More

বড়দিন উদযাপন ঘিরে অশান্তি: অসমে খ্রিস্টান স্কুলে ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ

ড়দিন উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনার ছবি উঠে এল বিজেপিশাসিত অসম থেকে। নলবাড়ি জেলায় একটি খ্রিস্টান স্কুলে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। অভিযোগ, হামলার সময় উগ্র স্লোগানও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে পানিগাঁও এলাকার সেন্ট মেরি স্কুলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল লোক স্কুল চত্বরে ঢুকে ভাঙচুর চালায়। শুধু স্কুল নয়, কাছেই একটি দোকানেও হামলা…

Read More