অরূপের ইস্তফা গৃহীত, তদন্ত চলাকালীন ক্রীড়াদপ্তরের দায়িত্বে মুখ্যমন্ত্রী মমতা

ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব থেকে অরূপকে অব্যাহতি দেওয়া হল। তাঁর ইস্তফা রাজ্য সরকার গ্রহণ করেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলমান তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের দায়িত্ব নিজে হাতে রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের বক্তব্য, তদন্ত চলাকালীন কোনওরকম প্রশাসনিক বা রাজনৈতিক…

Read More

সর্বভারতীয় সভাপতির আগে কার্যনির্বাহী সভাপতি ঘোষণা, নীতীন নবীনকে ঘিরে জল্পনা তুঙ্গে বিজেপিতে

সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিজেপির সংগঠনে গুরুত্বপূর্ণ রদবদল। রবিবার দলের সংসদীয় বোর্ডের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিহারের প্রভাবশালী নেতা নীতীন নবীনকে। বর্তমানে তিনি নীতীশ কুমার সরকারের ক্যাবিনেট মন্ত্রী। ২০২০ সাল থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বে রয়েছেন জেপি নাড্ডা। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বও সামলাচ্ছেন…

Read More

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল, শোকের ছায়ায় দেশজুড়ে রাজনৈতিক মহল

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল আর নেই। শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ কংগ্রেস নেতা। বয়স হয়েছিল ৯০ বছর। গত কয়েক মাস ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সকালে হঠাৎ অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা চিকিৎসক ডাকেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। স্বাধীনতার পরবর্তী ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে শিবরাজ পাটিল ছিলেন…

Read More

ভিত্তিপ্রস্তর বিতর্কে তুঙ্গে রাজনীতি, হুমায়ুনের স্পষ্ট বার্তা— ইস্তফা নয়

বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে জোর বিতর্কের মাঝেই আরও কঠোর অবস্থান নিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—বিধায়ক পদ ছাড়বেন না। তাঁর কথায়, “ইস্তফার কোনও প্রশ্নই নেই। মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তাঁদের দায়িত্বই পালন করব।” দলের বাধা সত্ত্বেও কয়েকদিন আগেই ভরতপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সেই…

Read More

রাজনৈতিক সীমানা ভুলে কঙ্গনা-মহুয়া-সুপ্রিয়ার বিয়ের নাচ , নবীন জিন্দলের কন্যার বিয়েতে নাচের মঞ্চে ত্রয়ী

সম্প্রতি কঙ্গনা রানাউত, মহুয়া মৈত্র এবং সুপ্রিয়া সুলে নবীন জিন্দলের কন্যার বিয়েতে একসাথে নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনা নজর কেড়েছে কারণ তিনজনই বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং প্রায়শই একে অপরের বিরোধী। কিন্তু বিয়ের মঞ্চে তারা একত্রে উপস্থিত হয়ে “দেওয়াংগি দেওয়াংগি” গানের তালে নাচতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কঙ্গনা রানাউত তার…

Read More

ব্রিগেডে গীতাপাঠের মহাযজ্ঞ, দিলীপ-সুকান্ত-শমীক এক মঞ্চে

সরাসরি বিজেপির ব্যানারে না হলেও গীতাপাঠের আসরকে সফল করতে আরএসএস এবং বিজেপি পুরোদমে নেমে পড়েছে। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যদের সঙ্গে থাকবেন বিজেপির প্রাক্তন রাজ‌্য সভাপতি দিলীপ ঘোষও। বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে ‘ব্রাত‌্য’ দিলীপ ঘোষ। কিন্তু ‘সনাতন সংস্কৃতি সংসদ’-এর ব‌্যানারে রবিবার গীতাপাঠের আসরে আমন্ত্রণ পেয়েছেন আরএসএসের ‘ঘরের ছেলে’ বলেই…

Read More

হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ মন্তব্যে হাই কোর্টে মামলা

তৃণমূল সাংসদ হুমায়ুন কবীরের বাবরি মসজিদ পুনর্নির্মাণ সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্যকে অসাংবিধানিক এবং আদালতের রায় অমান্য করার প্রচেষ্টা বলে দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর অভিযোগ, অযোধ্যা জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। সেই অবস্থায় কোনও জনপ্রতিনিধি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে এই ধরনের নির্মাণের…

Read More

এনডিএ-তে যোগ দিচ্ছেন হেমন্ত সোরেন? বিজেপি নেতার সঙ্গে গোপন বৈঠকে বাড়ল জল্পনা

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনীতিতে। শোনা যাচ্ছে, তিনি নাকি এনডিএ শিবিরে যোগ দেওয়ার কথা ভাবছেন। কারণ সম্প্রতি তিনি স্ত্রী কল্পনা সোরেনকে সঙ্গে নিয়ে বিজেপির এক বড় নেতার সঙ্গে গোপনে দেখা করেছেন। রাজনৈতিক মহলে কান পাতলেই এখন এই খবরই শোনা যাচ্ছে। সূত্রের দাবি, বিহার নির্বাচনে মহাগঠবন্ধনের বড় পরাজয়ের সময়ই এই সাক্ষাৎ…

Read More

নাড্ডার সভায় নিরাপত্তারক্ষী অচৈতন্য, থামলো না সভা,ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে সমালোচনার ঝড়

গুজরাটের বডোদরায় অনুষ্ঠিত ‘সর্দার একতা যাত্রা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা। সেই সময় হঠাৎ সামনে দাঁড়ানো এক নিরাপত্তারক্ষী মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাটি সবাইয়ের চোখের সামনে ঘটলেও নাড্ডা তাঁর ভাষণ থামাননি। মঞ্চে থাকা অন্যান্য নেতারাও কোনও প্রতিক্রিয়া দেখাননি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। বিরোধী দল কংগ্রেস ও…

Read More