দুর্গাপুর সফরে মোদি, বিজেপির অভ্যন্তরীণ ভাঙন স্পষ্ট দিলীপ ঘোষ থাকছেন না সভায়

দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই সফরের আগে থেকেই স্পষ্ট হয়ে উঠেছে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ ফাটল। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, তিনি থাকছেন না এই সভায়। আজ, শুক্রবার দুপুর আড়াইটেয় দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা। এরই মধ্যে গোটা এলাকা ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তার বলয়ে। সরকারি এবং…

Read More

সত্যজিতের পৈতৃক ভিটে ভাঙার সিদ্ধান্তে বাংলাদেশ এবং দিল্লিকে চিঠি মমতার— চিঠির পরেই তৎপর কেন্দ্র

বাংলাদেশে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙা হতে চলেছে—এই খবরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুই বাংলার সংস্কৃতি মহলে। ঠিক এই সময়েই হস্তক্ষেপ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চিঠি পাঠালেন বাংলাদেশের সরকারকে, পাশাপাশি বিশেষ অনুরোধ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে। এরপরেই তৎপর কেন্দ্র। সত্যজিৎ রায়ের পৈত্রিক বাড়ি সংস্কার নিয়ে বাংলাদেশ সরকারের…

Read More

মোদিকে সরে দাঁড়ানোর বার্তা? সংঘপ্রধানের মন্তব্যে কংগ্রেস বিধায়কের হুঁশিয়ারি, “গড়কড়ি হোন প্রধানমন্ত্রী”

৭৫ পার হলেই সরে দাঁড়ান—এমনই পরোক্ষ বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরে সংঘের মঞ্চ থেকে সাফ জানালেন, “৭৫ বছর বয়সে কেউ যদি অভিনন্দন জানাতে আসে, তখন বুঝে নিতে হবে, এবার থামার সময়।” আর এখানেই শুরু বিতর্কের ঝড়। রাজনৈতিক মহল মনে করছে, এই মন্তব্যের নিশানায় সরাসরি নরেন্দ্র মোদি। এই মন্তব্যকে হাতিয়ার করেই বিস্ফোরক মন্তব্য করলেন…

Read More

তৃণমূলের শহিদ দিবসের আগে মোদির বঙ্গ সফর! দমদম বা বারাসতে জনসভার প্রস্তুতি

২১ জুলাইয়ের শহিদ দিবসের ঠিক আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই তাঁর সম্ভাব্য সফর। সূত্র বলছে, দমদম সেন্ট্রাল জেল সংলগ্ন মাঠ কিংবা বারাসতের কোনও জায়গায় হতে পারে মোদির সভা। মূলত বারাসত, বনগাঁ, বারাকপুর ও কলকাতা উত্তর—এই চার সাংগঠনিক জেলাকে ঘিরেই এই সভার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই নেতা-কর্মীরা চূড়ান্ত প্রস্তুতিতে নেমে…

Read More

ঘানায় মোদি, ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে উষ্ণ অভ্যর্থনা শিশুদের

বুধবার, ২ জুলাই ২০২৫—ঘানায় পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দশক পরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানার মাটিতে পা রাখলেন। আক্রা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেই অভাবনীয় দৃশ্যের সাক্ষী হলেন মোদি—স্থানীয় স্কুলের শিশুরা ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে তাঁকে স্বাগত জানাল। আবেগময় পরিবেশে মোদিও হাত নেড়ে সেই স্বাগত গ্রহণ করলেন। ঘানার রাষ্ট্রপতি জন মহামার সঙ্গে বিমানবন্দরে মোদির গার্ড…

Read More

জি-৭ সম্মেলনে যোগ দিতে কানাডা সফরে প্রধানমন্ত্রী মোদী, রয়েছে সাইপ্রাস ও ক্রোয়েশিয়াও

তিনটি দেশের কূটনৈতিক সফরে বের হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া—এই তিনটি দেশেই তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ব্যস্ত থাকবেন বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল কানাডায় অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলন, যেখানে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। জি-৭ সম্মেলন এবার বসছে আলবার্টার কানানাস্কিসে। প্রধানমন্ত্রী মোদী সেখানে জলবায়ু পরিবর্তন,…

Read More

সাইপ্রাসের সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদী, বললেন ‘এই পুরস্কার ভারতের মানুষের’

সাইপ্রাস সফরে গিয়ে এক ঐতিহাসিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও সাইপ্রাসের সম্পর্ককে আরও মজবুত করার বার্তা দিয়ে, দেশটির প্রেসিডেন্ট নিজে হাতে মোদীর কাঁধে তুলে দিলেন সাইপ্রাসের সর্বোচ্চ নাগরিক সম্মান — The Grand Collar of the Order of Makarios III। এই সম্মান পেয়ে মোদী বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়। এটি ভারতবাসীর প্রতি…

Read More

মোদীকে ফোন করে হামলার কারণ জানালেন নেতানিয়াহু, ইরানের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তা প্রধানমন্ত্রীর

ইরানের উপরে ইজরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোদীকে ফোন করে তিনি হামলার পেছনের কারণ এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। নেতানিয়াহু জানান, ইরানের পারমাণবিক কার্যকলাপ তাদের অস্তিত্বের পক্ষে হুমকি হয়ে উঠেছিল বলেই ইজরায়েল প্রতিরোধমূলক হামলার পথে হাঁটতে বাধ্য হয়েছে। ‘অপারেশন রাইজিং…

Read More

একমাত্র জীবিত যাত্রী! এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে বললেন, “আমি কীভাবে বেঁচে আছি, জানি না”

গভীর বিষাদে ঢেকে গেছে গোটা দেশ। এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর ভয়াবহ দুর্ঘটনায় ২৪১ জন যাত্রী ও ক্রু প্রাণ হারিয়েছেন। তবে সেই মৃত্যুর মাঝে যেন অলৌকিকভাবে নতুন করে জন্ম নিলেন এক ব্যক্তি — বিমানের একমাত্র জীবিত যাত্রী, ৪০ বছর বয়সী বিশ্বাশ কুমার রমেশ। দুর্ঘটনার ঠিক পরেই রক্তাক্ত অবস্থায় নিজের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি।…

Read More

মোদির সঙ্গে বৈঠক বিদেশ ফেরত প্রতিনিধি দলের, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির সাত নম্বর লোক কল্যাণ মার্গে তাঁর সরকারি বাসভবনে বিদেশ সফর শেষ করে দেশে ফিরে আসা সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হবেন। এই প্রতিনিধি দল সম্প্রতি ৩২টি দেশে সফর সম্পন্ন করেছে, যেখানে তারা পাকিস্তানের সন্ত্রাসকে আন্তর্জাতিকভাবে চিহ্নিত এবং নিন্দা করার প্রচার করেছে। দলটি বিভিন্ন দেশের সরকার,…

Read More