‘শিলান্যাসে রাজনীতি, বরাদ্দে শূন্যতা’—মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

রাজ্যের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালীন একাধিক প্রকল্পের শিলান্যাস করলেও তার জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করা হয়নি—এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, “সস্তা রাজনীতির জন্য শুধু ফলক উন্মোচন করা হয়েছিল, কিন্তু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে বহু বছর কেটে গেলেও সেই সব প্রকল্প বাস্তবের মুখ দেখেনি।” দিলীপ ঘোষ আরও বলেন,…

Read More

বারাবাঁকির জনসভা থেকে যোগীর হুংকার: বাবরি মসজিদ আর কোনওদিন পুনর্নির্মিত হবে না

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক জনসভা থেকে ফের একবার অযোধ্যা ও রামমন্দির প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। স্পষ্ট ভাষায় তিনি বলেন, বাবরি মসজিদ কোনও জন্মেই আর পুনর্নির্মিত হবে না। যাঁরা এখনও সেই স্বপ্ন দেখছেন, তাঁদের স্বপ্ন কোনওদিনই পূরণ হবে না। এদিন বিজেপির অযোধ্যা সংক্রান্ত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে যোগী বলেন, দল কথা দিয়েছিল রামলালার…

Read More

অভিষেক বলেছিলেন সময় দিতে, কিন্তু কংগ্রেস দিল না

নিজস্ব সংবাদদাতা: পক্ষপাতিত্ব করছেন ওম বিড়লা। লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে এই মর্মে অনাস্থা নোটিস দিলো কংগ্রেস। এদিনই সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি জানান, অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থায় আপত্তি নেই তৃণমূলের। কিন্তু, ২-৩ দিন সময় দেওয়া যেতে পারে। এরপর অধ্যক্ষ পদক্ষেপ করছেন কি না সেটা দেখে অনাস্থা আনা যাবে। তৃণমূলের মন্তব্যের পরেও অনাস্থা প্রস্তাবের নোটিস মঙ্গলবারই…

Read More

গোসাবার দ্বীপভূমিতে বুথ বিজয় অভিযান, তৃণমূলের ‘রাজনৈতিক সন্ত্রাসে’ ক্ষুব্ধ জনতা: দিলীপ ঘোষ

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা নদীঘেরা দ্বীপাঞ্চলে আজ অনুষ্ঠিত হল বিজেপির বুথ বিজয় অভিযান। গোসাবা ১ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শুধু ওই মণ্ডল নয়, অন্যান্য মণ্ডলের সভাপতিরাও উপস্থিত ছিলেন। বুথ, মণ্ডল ও জেলা স্তরের অসংখ্য কার্যকর্তার জমায়েতে সরগরম হয়ে ওঠে গোসাবার কেন্দ্রস্থল—নদীর ওপারে অবস্থিত দলীয় কার্যালয় চত্বর। এই কর্মসূচির ছবি ও বার্তা সমাজমাধ্যমে শেয়ার…

Read More

এসআইআরে বড় বদল! তৃণমূলের চাপে নরম কমিশন, ডোমিসাইল সার্টিফিকেট এবার বৈধ নথি

এসআইআর শুনানির একেবারে শেষ পর্বে এসে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের চাপ এবং বিহার-বাংলার জন্য আলাদা নিয়ম নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে এবার থেকে কমিশন নির্ধারিত ১১টি নথির পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটকেও ভোটার তালিকার প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী দপ্তরকে এই নির্দেশিকা…

Read More

থালাপতি বিজয়ের বিরুদ্ধে বড় ধাক্কা, ১.৫ কোটি টাকার আয়কর জরিমানা বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট

দক্ষিণী সুপারস্টার তথা ‘জনা নায়কন’ অভিনেতা থালাপতি বিজয়ের বিরুদ্ধে ফের বড় আইনি ধাক্কা। মাদ্রাজ হাইকোর্ট অভিনেতার দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে এবং আয়কর দফতরের আরোপ করা ১.৫ কোটি টাকার জরিমানাকে বৈধ বলে বহাল রেখেছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিজয়ের বিরুদ্ধে আরোপিত কর সংক্রান্ত চাপ আরও বাড়ল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সূত্রের খবর, এই…

Read More

হেমতাবাদ জেগে উঠেছে, সীমান্ত সুরক্ষায় বিজেপিই একমাত্র ভরসা: দিলীপ ঘোষ

উত্তর দিনাজপুরের হেমতাবাদে ৫ নম্বর মণ্ডলের বুথ বিজয় সম্মেলনে অংশ নিয়ে আবারও স্পষ্টভাবে অনুভব করলাম—বিজেপির শক্তি তার কার্যকর্তা আর সাধারণ মানুষের বিশ্বাসে। জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, হেমতাবাদের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। বিজেপির কোনও কর্মসূচিতে মানুষের এই উৎসাহ আমাদের কাছে শুধু আনন্দের নয়, বরং দায়িত্ব আরও…

Read More

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪%, ১ এপ্রিল থেকে কার্যকর

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (Vote on Account) পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে। অর্থমন্ত্রীর ঘোষণামতো, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে। ফলে রাজ্য সরকারি কর্মীদের মাসিক…

Read More

সুপ্রিমে মমতার আক্রমণ, ঘণ্টা না পেরোতেই নবান্নে কমিশনের কড়া নোটিস

সুপ্রিম কোর্টের এজলাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরাসরি এসআইআর ঘিরে রাজ্যের ‘যন্ত্রণা’র কথা তুলে ধরছেন, ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই নবান্নে পৌঁছে গেল নির্বাচন কমিশনের কড়া বার্তা। রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশনের স্পষ্ট অভিযোগ— একাধিক নির্দেশ এখনও কার্যকর করেনি রাজ্য প্রশাসন। চিঠিতে নির্বাচন কমিশন জানায়, তাদের নির্দেশ সত্ত্বেও কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা…

Read More

৩০ বছর পর ফের কালো গাউনে ‘দিদি’—সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার যন্ত্রণা, চোখ ভিজল সেই আইনজীবীর

সময়টা বদলেছে। ক্ষমতা বদলেছে। বদলায়নি লড়াইয়ের ভাষা। ১৯৯৬ সালের ৯ জুলাই যে কালো গাউন গায়ে জড়িয়ে ব্যাঙ্কশাল কোর্টে দাঁড়িয়েছিলেন এক লড়াকু যুবনেত্রী, ঠিক তিন দশক পর সেই স্মৃতিই যেন ফিরে এল সুপ্রিম কোর্টের এজলাসে। ৪ ফেব্রুয়ারি, ২০২৬। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার এসআইআর নিয়ে সাধারণ মানুষের ‘যন্ত্রণা’র কথা তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দর্শকাসনে বসে…

Read More