গাড়ি থেকে উদ্ধার ৮০ হাজার!

Spread the love

গাড়ি থেকে উদ্ধার ৮০ হাজার!

 

খানাকুলে নাকা চেকিংয়ের সময় উদ্ধার নগদ ৮০ হাজার টাকা। ভোটের আবহে গোটা রাজ্যজুড়েই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ আর্থিক লেনদেন রুখতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে যাতে কালো টাকার ব্যবহার বা ভোট প্রক্রিয়ায় অর্থের প্রভাব পড়তে না পারে।

এদিন খানাকুলে হুগলি-পশ্চিম মেদিনীপুর সীমানায় নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল ৮০ হাজার টাকা। জানা গেছে, এদিন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এসএসটি, খানাকুল থানার ওসি এবং ঘোষপুর থানার ইনচার্জের নেতৃত্বে বন্দর এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় বর্ধমান দিক থেকে একটি চারচাকা গাড়ি আরামবাগ হয়ে পশ্চিম মেদিনীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি থামিয়ে তল্লাশির সময় টাকা উদ্ধার হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *