২০২৬ সালের দুর্গোৎসবের নির্ঘণ্ট প্রকাশ, বিজয়ার বিদায়ের সঙ্গেই অপেক্ষা আগামী বছরের পূজোর

Spread the love

বিজয়ার সকাল মানেই এক অদ্ভুত মিশ্র অনুভূতি। ঢাকের তালে এখনও উৎসবের আবেশ ভাসমান, অথচ মনে বাজে বিষাদের সুর। দেবী বিদায়ের সঙ্গে সঙ্গে যেন শূন্যতা নেমে আসে চারপাশে। তবে সমাপ্তিই সবসময় শেষ নয়—বরং নতুন সূচনার ইঙ্গিত। তাই শুভ বিজয়ার বার্তা পাঠানোর ফাঁকেই অনেকের চোখ চলে যায় আগামী বছরের ক্যালেন্ডারের পাতায়।

এবার দুর্গাপূজা হয়েছিল কিছুটা আগেভাগেই। ২১ সেপ্টেম্বর মহালয়া, ২৮ তারিখ ষষ্ঠী এবং আজ, ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়া দশমী। কিন্তু আগামী বছর একই সময়ে মহালয়াও হবে না। দেবীপক্ষ শুরু হবে আরও সপ্তাহখানেক পর।

২০২৬ সালে মহালয়া পড়ছে ১০ অক্টোবর, শনিবার। এক সপ্তাহ পর, ১৭ অক্টোবর শনিবার, মহাষষ্ঠী। এরপর রবিবার ১৮ অক্টোবর সপ্তমী, সোমবার ১৯ অক্টোবর অষ্টমী, মঙ্গলবার ২০ অক্টোবর নবমী এবং বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমী। তারপর ২৫ অক্টোবর পালিত হবে কোজাগরী লক্ষ্মীপূজা।

অর্থাৎ, আরও এক বছর অপেক্ষা, তারপর আবার আলোয়-রঙে-আনন্দে ভরে উঠবে শারদোৎসবের দিনগুলি। বিজয়ার বিদায়ের সঙ্গেই বাঙালি তাই বুকের ভেতর আগামীর উৎসবের স্বপ্ন বুনতে শুরু করে দিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *