পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সঙ্গে ঝামেলা। বৃহস্পতিবার পাওনা টাকা চাইতে গিয়ে এক মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ডাক্তার এবং তার সহকারী স্টাফদের বিরুদ্ধে। আক্রান্ত মহিলা জুলি খাতুনের অভিযোগ, রঘুনাথগঞ্জের সাইন ডায়াগনস্টিক সেন্টারে বসছেন ডাক্তার হাবিবুর রহমান। তার কাছেই ৬০ লক্ষ টাকা পাবেন তিনি। সেন্টারের শরীক হিসাবেই সেই টাকা পাবেন ওই মহিলা। এদিন সকালে টাকা চাইতে গেলেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আটক করা হয় দুজনকে। টাকা চাওয়া ও গন্ডগোল কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।
3


