বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের একে-অপরকে কুরুচিকর আক্রমণের বহর বাড়ছে। দলের বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে একে-অপরকে আক্রমণ করলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল গোঘাট-১ ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলনী থেকে আরামবাগের সাংসদ মিতালি বাগ শুভেন্দু অধিকারীর পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ করেছিলেন। এদিন পুরশুড়ায় বিজেপির বিজয়া সম্মেলনী থেকে তার পাল্টা দেন শুভেন্দু। নাম না করে তিনি বলেন, ভাদ্র মাসে কুকুর খেপেছে। হাতি চলে বাজার কুত্তা ভোঁকে হাজার। গতকাল সাংসদ বলেছিলেন, উনি কখনও বলছেন মোদির বাচ্চা, কখনও বলছেন শিশির অধিকারীর বাচ্চা। উনি আগে ঠিক করুন উনি কার বাচ্চা। এদিন বিজয়া সম্মেলনীর মঞ্চ থেকে সাংসদের নাম না করে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা।


