কালীপুজোর ভিড় সামলাতে পূর্ব রেলের বিশেষ ট্রেন পরিষেবা

Spread the love

কালীপুজোর দিনে বাস ও ট্রেনে ভিড় বৃদ্ধির আশঙ্কা মাথায় রেখে পূর্ব রেল বেশ কিছু বিশেষ ট্রেন চালু করতে যাচ্ছে। শিয়ালদহ থেকে ডানকুনি, বারাসত, রানাঘাট, বারুইপুর এবং বনগাঁ শাখায় এই বিশেষ ট্রেন চলবে। প্রতিটি স্টেশনে এই ট্রেন থামবে।

বিশেষ ট্রেনের সময়সূচি:

  • শিয়ালদহ-ডানকুনি: সোমবার রাত ১১:৩০ ছাড়বে, ডানকুনি রাত ১২:১৫ পৌঁছাবে। ডানকুনি থেকে রাত ১২:২৫ ছাড়বে, শিয়ালদহে রাত ১:০৫ পৌঁছাবে।

  • শিয়ালদহ-বারাসত: রাত ১২:১০ শিয়ালদহ ছাড়বে, বারাসত রাত ১২:৫৫ পৌঁছাবে। বারাসত থেকে রাত ১:১০ ছাড়বে, শিয়ালদহে রাত ১:৫৫ পৌঁছাবে।

  • বনগাঁ-বারাসত: রাত ১২:৩০ বনগাঁ ছাড়বে, বারাসত রাত ১:০০ পৌঁছাবে। বারাসত থেকে রাত ২:০০ ছাড়বে, বনগাঁ পৌঁছাবে রাত ৩:০৮।

  • শিয়ালদহ-রানাঘাট: রাত ১২:৪০ শিয়ালদহ ছাড়বে, রানাঘাট রাত ২:৩০ পৌঁছাবে। রানাঘাট থেকে রাত ১১:৪৫ ছাড়বে, শিয়ালদহ পৌঁছাবে রাত ১:৪০।

  • শিয়ালদহ-বারুইপুর: রাত ১২:৩০ শিয়ালদহ ছাড়বে, বারুইপুর রাত ১:১৫ পৌঁছাবে। বারুইপুর থেকে রাত ১:২৫ ছাড়বে, শিয়ালদহে রাত ২:১০ পৌঁছাবে।

অন্য গুরুত্বপূর্ণ তথ্য:

  • রাজ্য সরকারের আর্জি অনুযায়ী নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। ট্রেনগুলো ৫ বা ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে।

  • এছাড়া, ৬টি এসি লোকাল ট্রেনও চলবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *