দীর্ঘ পাঁচ বছর পর আবারও খুলছে ভারত-চিনের আকাশপথ। রবিবার রাতেই গুয়াংজুর উদ্দেশে উড়ান তুলবে ইন্ডিগোর বিমান। দিল্লি থেকে সরাসরি চিনের গুয়াংজু— এই ফ্লাইটের মধ্য দিয়েই দুই দেশের মধ্যে বন্ধ থাকা যোগাযোগের নতুন সূচনা হতে চলেছে।
২০১৯ সালে করোনা মহামারির জেরে বন্ধ হয়ে গিয়েছিল ভারত ও চিনের সরাসরি বিমান পরিষেবা। এতদিন পর আবার সেই সম্পর্কের সেতু তৈরি করতে উদ্যোগী হয়েছে ইন্ডিগো। জানা গিয়েছে, আপাতত সপ্তাহে তিন দিন এই রুটে বিমান চালানো হবে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই নতুন রুট শুধু দুই দেশের যাত্রীদের ভ্রমণ সুবিধাই বাড়াবে না, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগেও গতি আনবে।”
বিশেষজ্ঞদের মতে, ভারত ও চিনের অর্থনৈতিক সম্পর্ক নতুন করে গতি পাবে এই ফ্লাইটের মাধ্যমে। ব্যবসা, শিক্ষা, পর্যটন— সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে ইতিবাচকভাবে।


