দুই রাজ্যের ভোটার তালিকায় প্রশান্ত কিশোর! নীরব রাজনৈতিক কৌশলী

Spread the love

বিহারের পাশাপাশি এবার বাংলার ভোটার তালিকাতেও নাম উঠে এসেছে প্রশান্ত কিশোরের। এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এক ব্যক্তি কীভাবে দুই রাজ্যের ভোটার তালিকায় নাম রাখতে পারেন, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

প্রশান্ত কিশোরের জন্ম এবং রাজনৈতিক কেন্দ্র বিহারেই। কিন্তু এবার তাঁর নাম দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকাতেও। নির্বাচন কমিশনের তরফে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে, ভোট কৌশলী থেকে রাজনীতির ময়দানে পা রাখা প্রশান্ত কিশোর এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি। তাঁর দলের পক্ষ থেকেও কোনও ব্যাখ্যা মেলেনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *