২০২৬-এর ভোটের আগে শুরু হল ডিজিটাল লড়াই। তৃণমূলের ‘ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচির পালটা হিসেবে বিজেপি চালু করল ‘নমো যুবা যোদ্ধা’। শনিবার দলীয় বৈঠকে এই উদ্যোগের ঘোষণা হয়। সোশ্যাল মিডিয়ায় প্রচার জোরদার করা এবং যুব সমাজকে বেশি দায়িত্ব দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। আপাতত বাংলায় শুরু হচ্ছে এই প্রচার অভিযান। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলকে টেক্কা দেওয়ার জন্য নয়, সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ।
ছাব্বিশের ভোটের আগে বিজেপির নতুন ডিজিটাল অভিযান ‘নমো যুবা যোদ্ধা’


