বিচ্ছেদের পরেও বিশেষ বন্ধুত্ব! ৫১তম জন্মদিনে সুস্মিতাকে শুভেচ্ছা ললিত মোদির, কী লিখলেন প্রাক্তন প্রেমিক?

Spread the love

বলিউডের অন্যতম আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্বময়ী অভিনেত্রী সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন ঘিরে এবার চর্চায় উঠে এল পুরনো সম্পর্ক। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ৫১ বছরে পা দিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আর জন্মদিনের পরদিনই তাঁকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে নজর কাড়লেন তাঁর প্রাক্তন প্রেমিক তথা প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি।

সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে একটি পুরনো সাদা-কালো ছবি পোস্ট করেছেন ললিত। ছবির সঙ্গে তাঁর বার্তা, ‘Wishing you a very happy birthday my dearest Friend @sushmitasen47 – keep smiling.’ অর্থাৎ, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্মিতাকে নিজের ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ বলেই সম্বোধন করেছেন তিনি। বিচ্ছেদের পরেও ললিতের এই উষ্ণ বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে সুস্মিতা ও ললিতের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। একসঙ্গে ছুটি কাটানোর একাধিক ছবি পোস্ট করে সুস্মিতাকে নিজের ‘বেটার হাফ’ বলেছিলেন ললিত। এমনকী তাঁদের বিয়ে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। যদিও পরে সেই সম্পর্ক ভেঙে যায়। ২০২৫ সালে নতুন সঙ্গিনীর সঙ্গে ছবিও প্রকাশ্যে আনেন ললিত।

চলতি বছরের জুন মাসে এক সাক্ষাৎকারে সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে ভৌগোলিক দূরত্বের কথা জানিয়েছিলেন তিনি। সুস্মিতার কর্মজীবন ভারতে, অন্যদিকে ললিতের জীবন লন্ডনকেন্দ্রিক হওয়ায় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল বলে জানান তিনি। তবে সুস্মিতার প্রতি শ্রদ্ধা ও ভালো লাগা যে এখনও অটুট, তাঁর সাম্প্রতিক জন্মদিনের শুভেচ্ছাতেই যেন সেই ইঙ্গিত মিলল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *