বৈধ কাগজপত্র ছাড়াই শহরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। বাড়ছে দুর্ঘটনা। এবার সেই অবৈধ টোটোর দাপট রুখতে পথে নামল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ। শুক্রবার দুর্গাপুরের গান্ধী মোড়ে একের পর এক টোটো থামানো হয়। তারপরেই বৈধ কাগজপত্র দেখতে চাই ট্রাফিকের আধিকারিকরা। তারপরেই তাদের সচেতন করা হয় এবং সতর্ক করা হয়। নভেম্বর মাসের ৩০ তারিখের মধ্যে বৈধ কাগজপত্র বিহীন রাস্তায় টোটো চালানো হলে জরিমানা করা হবে এবং কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম বলেন,”আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ সদা তৎপর। টোটো দুর্ঘটনা রুখতে এবং রুট পারমিট ছাড়া টোটো চলাচল রুখতে আমাদের এই অভিযান চলছে। শুক্রবার শুধু সচেতন করা হয়। ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়


