ভোটের মুখে বাংলায় রেলের ১৩ হাজার কোটি, এনজেপিতে আইটি হাবের ঘোষণা

Spread the love

ভোটের আগে পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা করল রেল মন্ত্রক। রাজ্যে রেল পরিকাঠামো উন্নয়নে মোট ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শনিবার নিউ জলপাইগুড়ি (এনজেপি) রেল স্টেশনে এসে এই কথা জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রেলমন্ত্রী জানান, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২টিরও বেশি নতুন ট্রেন পরিষেবার সূচনা করবেন। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে দাবি রেলের।

এনজেপি রেল স্টেশনের সম্প্রসারণ নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দেন অশ্বিনী বৈষ্ণব। বর্তমানে এই স্টেশনে আটটি প্ল্যাটফর্ম রয়েছে। আরও দু’টি প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে এনজেপিতে মোট ১০টি প্ল্যাটফর্ম হবে।

এদিন রেলমন্ত্রী আরও জানান, এনজেপি এলাকায় একটি আইটি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রেলের জমিতেই এই হাব তৈরি করা হবে। এতে উত্তরবঙ্গে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে দাবি রেলের।

ভোটের আগে রেলের এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *