জাল নোট সহ গ্রেফতার

Spread the love

জাল নোট সহ গ্রেফতার

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক। শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার ধুলিয়ান ফেরিঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। সেই অভিযানেই জাল নোট কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকার জালনোট। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম নবীরুল ইসলাম (৫৭) তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার হাসানপুর এলাকায়। জাল নোটগুলি হাতবদলের আগেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়। পরে তাকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *