আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি ও আহতদের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে হতাহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছে।
ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই কঠিন সময়ে কেন্দ্র সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে। প্রশাসনের তরফে উদ্ধার ও চিকিৎসা কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।



