উত্তর দিনাজপুরের হেমতাবাদে ৫ নম্বর মণ্ডলের বুথ বিজয় সম্মেলনে অংশ নিয়ে আবারও স্পষ্টভাবে অনুভব করলাম—বিজেপির শক্তি তার কার্যকর্তা আর সাধারণ মানুষের বিশ্বাসে। জেলা ও মণ্ডল নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, হেমতাবাদের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।
বিজেপির কোনও কর্মসূচিতে মানুষের এই উৎসাহ আমাদের কাছে শুধু আনন্দের নয়, বরং দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। কারণ হেমতাবাদ একটি সীমান্তবর্তী এলাকা। এখানে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ, চোরাচালান, আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপত্তা ঘাটতির মতো একাধিক গুরুতর সমস্যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এই বিষয়গুলোতে বারবার ব্যর্থ হয়েছে।
মানুষ আজ বুঝে গেছেন—এই সমস্যাগুলির স্থায়ী ও কঠোর সমাধান একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব। দেশ ও রাজ্যের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করাই বিজেপির অঙ্গীকার।
হেমতাবাদের মানুষ এবার জেগে উঠেছেন। তাঁরা আর ফাঁকা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না। তাঁরা চান দৃঢ় নেতৃত্ব, কার্যকর প্রশাসন এবং নিরাপদ ভবিষ্যৎ। সেই পথেই বিজেপি।


