‘১০-এ ৯ না পেলে মেনে নেব পারিনি’, জনতার পরীক্ষায় বসবেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই এবার নিজের সরকারের সামনে আরও বড় লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের ৯ মে, নিজের কাজের হিসাব দিতে সরাসরি বাংলার মানুষের সামনে পরীক্ষায় বসবেন তিনি। আর সেই পরীক্ষায় ১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথাও জানিয়ে দিলেন…

Read More

দল বদলেছিলেন ভোটের পর, তবু কাটেনি মমতার টান! আশিসের মৃত্যুতে ‘রাজনীতির বিষ’ নিয়ে বিস্ফোরক পোস্ট

একসময় একই রাজনৈতিক পরিবারের সহযোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। পাঁচবারের বিধায়ক থেকে মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার—রাজনীতির দীর্ঘ ইনিংসে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রামপুরহাটের এই প্রবীণ নেতা। রবিবার তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলার রাজনৈতিক মহলে। ২০২৬-এর বিধানসভা ভোটে রামপুরহাটে পরাজয়ের পর শিবির বদলেছিলেন আশিস। কিন্তু রাজনৈতিক দূরত্ব…

Read More

রং বদলেছে, অভিযোগ বদলায়নি! নব্য বিজেপিদের তোলাবাজিতে এবার নড়েচড়ে বসলেন শুভেন্দু

ভোটের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ‘নব্য’ গেরুয়াদের বিরুদ্ধে একের পর এক তোলাবাজি ও হুমকির অভিযোগ। দলের অন্দরে সতর্কবার্তা দেওয়া হলেও অভিযোগের সংখ্যা কমছে না। এবার অভিযোগকারীদের কথাই শুনে ‘নব্য’ বিজেপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে ‘আসল’ তৃণমূলের বিধায়কদের সঙ্গে বৈঠকে বিষয়টি ওঠে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান-সহ বিধায়কেরা মুখ্যমন্ত্রীকে জানান, ভোটের…

Read More

ধর্মতলার অশান্তির প্রতিবাদে পথে বিজেপি

গত শুক্রবার নিট আন্দোলন ঘিরে ধর্মতলায় অশান্তি, ভাঙচুর ও সাংবাদিক নিগ্রহের অভিযোগকে সামনে রেখে সোমবার পালটা পথে নামল বঙ্গ বিজেপি। দলীয় পতাকার পরিবর্তে জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে পৃথক মিছিলের আয়োজন করে বিজেপি। একটি মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এবং অন্যটি গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত যায়। বিজেপির দাবি, নিট আন্দোলনের নামে গত শুক্রবার ধর্মতলায়…

Read More

ডিম-রাজনীতিতে ফের কড়া বার্তা শমীকের, ‘এই সংস্কৃতি চললে দেশের মুখ পুড়বে’

রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা থামছেই না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— একের পর এক ঘটনায় উত্তপ্ত রাজনীতি। এই পরিস্থিতিতে ফের ‘ডিম-রাজনীতি’ নিয়ে কড়া অবস্থান জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বার্তা, প্রতিবাদের এই পদ্ধতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই সংস্কৃতি চলতে থাকলে দেশের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক…

Read More

পশ্চিমবঙ্গ দিবসে মোদির বাংলা বার্তা, শুভেন্দুকে চিঠিতে উঠে এল ‘বন্দে মাতরম’ ও শ্যামাপ্রসাদের প্রসঙ্গ

বাংলায় বিজেপি সরকারের সূচনার পর প্রথম পশ্চিমবঙ্গ দিবস ঘিরে রাজনৈতিক ও ঐতিহাসিক বার্তায় ভরপুর চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশে লেখা সেই বাংলা চিঠিতে তিনি স্মরণ করলেন বাংলার গৌরবময় অতীত, স্বাধীনতা আন্দোলনে রাজ্যের ভূমিকা এবং সাম্প্রতিক নির্বাচনে মানুষের দেওয়া জনাদেশ। চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামের…

Read More

লোটে মাছের গন্ধে টান! রাস্তা থেকে সরাসরি বাড়িতে ঢুকে মধ্যাহ্নভোজে বসলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়

ভোটের আগে বাংলার খাদ্যাভ্যাস নিয়ে রাজনৈতিক তরজা ছিল তুঙ্গে। বিরোধী তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছিল, বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছ-মাংসের সংস্কৃতিতে হস্তক্ষেপ করা হবে। তবে বিজেপি সরকার গঠনের পর সেই বিতর্কের মাঝেই সামনে এল এক ভিন্ন ছবি। সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এলাকা পরিদর্শনে গিয়ে লোটে মাছের তরকারির গন্ধে আকৃষ্ট হয়ে সরাসরি এক স্থানীয়…

Read More

মন্ত্রিসভায় বড়সড় চমক! সোমবার শপথ নিতে পারেন ৩৫ নতুন মুখ, জল্পনায় তারকা থেকে হেভিওয়েট নেতারা

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সোমবার হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। সূত্রের খবর, একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হতে পারে, যার ফলে কার্যত পূর্ণাঙ্গ রূপ পাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা…

Read More

একদিনে দুই ‘লক্ষ’ ছুঁলেন জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার রাজনীতিতে সমাজমাধ্যমেও শীর্ষে বিজেপি সাংসদ

পুরুলিয়ার রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত নাম জ্যোতির্ময় সিং মাহাতো। দলের প্রার্থীকে ১ লক্ষের বেশি ভোটে জেতানোর সাফল্যের দিনেই তাঁর ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ছুঁয়ে ফেলল ১ লক্ষের গণ্ডি। একই দিনে দুই ‘লক্ষ’ স্পর্শ করায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। জঙ্গলমহলের রাজনীতিতে সমাজমাধ্যমের জনপ্রিয়তায় বহুদিন ধরেই এগিয়ে রয়েছেন পুরুলিয়ার সাংসদ। রাজনৈতিক কর্মসূচি থেকে সাধারণ…

Read More

পুরভোটের আগেই কাউন্সিলরদের বার্তা মমতার, ‘পদ ছাড়বেন না, মানুষের পাশে থাকুন’

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তর ২৪ পরগনার একের পর এক পুরসভায় ভাঙনের ছবি স্পষ্ট। হালিশহর, ভাটপাড়া, গারুলিয়ার মতো পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফায় বোর্ডের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। বারাকপুর শিল্পাঞ্চলেও কার্যত ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহেই শুক্রবার কলকাতায় দলীয় কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে আয়োজিত সেই বৈঠকে দলনেত্রীর স্পষ্ট বার্তা, কোনও কাউন্সিলর…

Read More