মেদিনীপুরের পালবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর নতুন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুষ্ঠানের একাধিক মুহূর্ত তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
পোস্টে তিনি লেখেন, সংঘ শুধু দেশকে ভালোবাসার কথাই বলে না, বরং রাষ্ট্রকে পরম বৈভবশালী করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করে। রাষ্ট্রের সার্বিক সুরক্ষা, উন্নয়ন এবং ভারতের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে যুক্ত রাখার বার্তাও তুলে ধরেন তিনি।
দিলীপ ঘোষ আরও উল্লেখ করেন, বর্তমান সামাজিক অবক্ষয়ের সময়ে গত প্রায় একশো বছর ধরে ভারতীয় মূল্যবোধ ও সংস্কৃতিকে ধরে রাখতে সংঘ যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা আগামী দিনেও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।


