মুকুটের লড়াইয়ে শেষ হাসি জেনিফারের, গাউনের ঝলকে মিস ইউনিভার্সের ফাইনালেও নজরকাড়া গ্ল্যামার

Spread the love

মুকুট কার মাথায় উঠবে, তা জানতে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল উত্তেজনা। শেষ হাসি হাসলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেতো। ২০২৬-এর মিস ইউনিভার্সের মঞ্চে সেরার শিরোপা জিতে নিলেন তিনি। আর সেই জয়ের রাতেই সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আলাদা করে নজর কাড়ল প্রতিযোগীদের ইভনিং গাউন।

ফাইনালের মঞ্চে একের পর এক প্রতিযোগীর পোশাকে ফুটে উঠল গ্ল্যামার, ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল। কারও গাউনে ছিল ঝলমলে পাথরের কাজ, কারও পোশাকে নজর কেড়েছে নাটকীয় কাট ও লম্বা ট্রেন। ফলে শুধু প্রশ্নোত্তর বা মুকুটের লড়াই নয়, ফ্যাশনের দিক থেকেও জমজমাট হয়ে ওঠে শেষ পর্ব।

চূড়ান্ত পর্বে জেনিফারের সাদা গাউন বিশেষভাবে নজর কাড়ে। সরলতার সঙ্গে রাজকীয়তার মিশেল ছিল তাঁর সাজে। পোশাকের নকশাতেও ছিল পুয়ের্তো রিকোর মিস ইউনিভার্স ইতিহাসের প্রতি সম্মানের ইঙ্গিত।

ফিলিপিন্সের Bea Millan-Windorski-র গাউনেও ছিল আলাদা চমক। মুক্তোর আবহে তৈরি পোশাকে উঠে আসে ফিলিপিন্সের ঐতিহ্যের ছোঁয়া। অন্যদিকে চিলির Dominga López বেছে নেন নজরকাড়া নীল গাউন। কলম্বিয়ার María Alejandra López-এর কালো-সিলভার লুকও ফাইনালের মঞ্চে বেশ আলাদা করে চোখে পড়ে।

ফ্রান্সের Garance Authié-র নীল গাউনের সঙ্গে পালকের ব্যবহারও তৈরি করে অন্যরকম আবহ। প্রত্যেকের পোশাকেই ছিল নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। ফলে মুকুটের পাশাপাশি ফাইনালের ‘গ্ল্যামার যুদ্ধ’-ও হয়ে ওঠে রাতের অন্যতম আকর্ষণ।

তবে শেষ পর্যন্ত আলোটা ছিল জেনিফারের দিকেই। নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে মিস ইউনিভার্সের মুকুট জেতার মুহূর্তে তাঁর আনন্দই হয়ে উঠল রাতের সবচেয়ে বড় ছবি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *