তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় চমকের ঝড়, রাজীব–বাবুলের সঙ্গে কোয়েলও উচ্চকক্ষের দৌড়ে

Spread the love

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এবার এমন কিছু নাম সামনে এনেছে, যা প্রশাসন থেকে বিনোদন—সব ক্ষেত্রেই আলোড়ন ফেলেছে।

রাজ্য পুলিশের সদ্য অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক রাজীব কুমারকে প্রার্থী করেছে দল। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পর এবার তাঁর রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ কার্যত নিশ্চিত। পাশাপাশি রয়েছেন রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়। রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকার পর এবার তাঁকে সংসদের উচ্চকক্ষে পাঠাতে চাইছে ঘাসফুল শিবির।

সবচেয়ে বড় চমক অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তারকার সরাসরি রাজনৈতিক ময়দানে প্রবেশ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

তালিকায় জায়গা পেয়েছেন শীর্ষ আদালতের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামীও। সংবিধান ও মানবাধিকার বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁর ভূমিকা জাতীয় স্তরে প্রশংসিত।

প্রশাসন, রাজনীতি, সংস্কৃতি ও আইন—বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের একত্র করে এবারের প্রার্থী তালিকায় কৌশলী বার্তা দিয়েছে তৃণমূল। এখন দেখার, এই চমক উচ্চকক্ষের সমীকরণে কতটা প্রভাব ফেলে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *