ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে শুরু হতে চলেছে নতুন টি–টোয়েন্টি প্রতিযোগিতা। সেই লিগেই এবার ফ্র্যাঞ্চাইজি মালিকানায় নাম লেখাতে চলেছেন ভারতীয় ক্রিকেটের দুই প্রাক্তন মহাতারকা Rahul Dravid ও Ravichandran Ashwin। তবে এই দল কেনা ভারতে নয়, বরং ইউরোপের নতুন লিগে।
এই প্রতিযোগিতার নাম রাখা হয়েছে European T20 Premier League। মূলত ইউরোপে ক্রিকেটের প্রসার বাড়ানো এবং অ্যাসোসিয়েট দেশগুলির প্রতিভাবান ক্রিকেটারদের সামনে তুলে ধরতেই এই লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, এই টুর্নামেন্টে অংশ নেবে ইউরোপের চারটি দেশের দল— Ireland, Netherlands, Northern Ireland এবং Scotland। ইতিমধ্যেই কয়েকটি দলের মালিকানাও চূড়ান্ত হয়ে গিয়েছে।
Amsterdam, Belfast এবং Edinburgh— এই তিন শহরের ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিনিয়োগকারীরা কিনে নিয়েছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, Rotterdam ফ্র্যাঞ্চাইজি কেনার দৌড়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন Faf du Plessis, Heinrich Klaasen এবং কিংবদন্তি ফিল্ডার Jonty Rhodes।
তবে এখনও পর্যন্ত Dublin শহরের ফ্র্যাঞ্চাইজির মালিকানা কার হাতে যাবে, তা চূড়ান্ত হয়নি। ফলে ইউরোপের এই নতুন লিগে আগামী দিনে আরও বড় নাম জড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


