মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! ডলারের কাছে রেকর্ড পতন টাকার, পৌঁছাল ৯২.৩০-এ

Spread the love

মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়ল ভারতীয় অর্থনীতিতে। সোমবার সকালে লেনদেন শুরু হতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম সর্বকালের রেকর্ড নিম্নস্তরে পৌঁছে গেল। এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.৩০ টাকা।

অর্থনীতিবিদদের মতে, বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে অর্থ তুলে নেওয়ার প্রবণতা—এই তিনটি বড় কারণেই চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা। একই সঙ্গে শেয়ার বাজারেও চলছে তীব্র অস্থিরতা।

গত ৪ মার্চ প্রথমবার যুদ্ধ পরিস্থিতির জেরে টাকার দাম ৭০ পয়সা বেড়ে ৯২ টাকার গণ্ডি পেরিয়ে যায়। সেদিন ডলারের দাম দাঁড়িয়েছিল ৯২.১৭ টাকা। কয়েক দিনের ব্যবধানে সেই রেকর্ডও ভেঙে সোমবার তা পৌঁছে গেল ৯২.৩০ টাকায়।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে থাকে, তবে ভারতীয় টাকার উপর চাপ আরও বাড়তে পারে। ফলে আগামী দিনে টাকার দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অর্থনৈতিক মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *