ধর্মতলার ধরনা শেষে প্রাক্তন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Spread the love

পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করার পর ধর্মতলাতেই প্রাক্তন রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তাঁর রাজ্য ছাড়ার আগে এই সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, প্রাক্তন রাজ্যপাল ড. বোস একজন বিদ্বান ও বিশিষ্ট ব্যক্তি। তাঁর দায়িত্ব পালনের সময় রাজ্যের উন্নয়ন ও মানুষের কল্যাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে একাধিকবার আলোচনা করার সুযোগ হয়েছিল। সেই আলোচনাগুলোকে তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি।

পোস্টে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ভবিষ্যতের সব উদ্যোগের জন্য তিনি ড. বোসকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা আগামী দিনেও যে কোনও দায়িত্ব পালনে মর্যাদা যোগ করবে বলেই তাঁর বিশ্বাস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *