ইরানের তেল–কেন্দ্র খার্গ দ্বীপে মার্কিন আঘাত! ‘ইতিহাসের ভয়ংকর বোমাবর্ষণ’, দাবি ট্রাম্পের

Spread the love

ইরানের গুরুত্বপূর্ণ তেল সামরিক ঘাঁটি খার্গ দ্বীপে ভয়ংকর বোমাবর্ষণ চালিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এটি ‘মধ্যপ্রাচ্যের ইতিহাসের সর্বকালের অন্যতম ভয়াবহ বোমাবর্ষণ’।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, তাঁর নির্দেশেই মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, ইরানের ‘মুকুট’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে থাকা প্রায় সমস্ত সামরিক ঘাঁটি এই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এখনও পর্যন্ত দ্বীপের তেল শোধনাগারে হামলা করা হয়নি। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করার চেষ্টা হলে সেই তেল পরিকাঠামোকেও লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, খার্গ দ্বীপ ইরানের তেল রফতানির অন্যতম প্রধান কেন্দ্র। ফলে এই দ্বীপে হামলা শুধু সামরিক দিক থেকেই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *