বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় বিজেপি প্রার্থী

Spread the love

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় বিজেপি প্রার্থী

কখনও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার। কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে বিতর্ক। এরই মাঝে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা। আর সেই প্রার্থী তালিকায় চমক। কয়েক দিন আগে বিজেপিতে যোগদানকারী সুমিত্র চট্টোপাধ্যায় টিকিট পেলেন। নৈহাটি থেকে। যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মীয় (পৌত্র বলে দাবি)।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এটা কৌশলে বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা। অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বাঙালি মনীষীদের অপমানের যে অভিযোগ তৃণমূল করছে তার নিঃশব্দ উত্তর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *