১০ বছরের দাম্পত্যের পর সুখবর, মা হতে চলেছেন Divyanka Tripathi

Spread the love

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এল সুখবর। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী Divyanka Tripathi মা হতে চলেছেন। স্বামী Vivek Dahiya-র সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের প্রায় ১০ বছর পর এই নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
সম্প্রতি নিজেরাই এই খবর প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। জানা গিয়েছে, তিনি এখন প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। প্রথমদিকে বিষয়টি ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন এই দম্পতি। সব কিছু ঠিকঠাক আছে নিশ্চিত হওয়ার পরই তাঁরা ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগ করে নেন।
৪০ বছর বয়সে স্বাভাবিকভাবে মা হতে চলার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন দিব্যাঙ্কা। এই খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। বহুদিন ধরেই ভক্তরা এই সুখবরের অপেক্ষায় ছিলেন।
সব কিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাস নাগাদ তাঁদের প্রথম সন্তানের জন্ম হতে পারে বলে খবর। নতুন অতিথিকে স্বাগত জানাতে এখন প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা দম্পতি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *