অরুণোদয় অস্তাচলে: “মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার”

Spread the love

অরুণোদয় অস্তাচলে: “মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার”

“মৃত্যুর পর নিজেকে বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পারে দুর্গাপুজোর ভাসান ছিল। শেষে সিঁড়িটা মিস করেছি। বিয়াল্লিশ তো যাবার বয়সও ছিল না। বেরিয়ে এলাম জল থেকে। শরীর তুলেছে অবশ্য অন্যরা। এখন ক্লাব ঘিরে রাখা”

মৃত্যু। কেমন হয়? তারপর কী হয়? এ নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু, নিজের মৃত্যু কি নিজে লিখে যাওয়া যায়? একদম সাজিয়ে গুছিয়ে! এই প্রশ্ন উঠতে শুরু করেছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর। একটি ছবি ভাইরাল হয়েছে। নানা মাধ্যমে দাবি করা হয়েছে, এটি বাতায়ন নামক একটি পত্রিকার অংশ। ২০১৮ সালে এই পত্রিকায় ‘বান্ধবীরা’ নামক একটি গোল লেখেন রাহুল। গল্পের প্রেক্ষাপট হল – মৃত্যুর পরে নিজের নিথর দেহ দেখার অনুভূতি। সবচেয়ে বড় বিষয় হল, এই লেখায় উল্লেখ রয়েছে মৃত্যুর বয়সের। ৪২। যা বাস্তবে রাহুলের মৃত্যুর বয়সের সঙ্গে মিলে যাচ্ছে। এমনকি এই গল্পে ব্যাখ্যা করা মৃত্যুর কারণও জল।

(লেখাটির সত্যতা যাচাই করেনি INDINEWS24)

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *