মাতৃত্বের সুখে চিত্রাঙ্গদা, একমাস পর প্রকাশ্যে এল সুখবর

Spread the love

সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর শোনালেন চিত্রাঙ্গদা শতরূপা। সন্তানের জন্মের ঠিক একমাস পর সোশ্যাল মিডিয়ায় প্রথমবার জানালেন মা হওয়ার খবর।

অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যাল-এর আগের পোস্টেই ইঙ্গিত মিলেছিল। তাঁর লেখা— “যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?”— ঘিরেই শুরু হয়েছিল জল্পনা। পরে ঘনিষ্ঠ মহলের মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়।

অবশেষে সেই সব জল্পনায় সিলমোহর দিলেন চিত্রাঙ্গদা নিজেই। বাবা-মায়ের হাতের উপর সদ্যোজাতর ছোট্ট হাতের আবেগঘন ছবি শেয়ার করে জানান, গত ২৭ মার্চ তাঁদের পরিবারে এসেছে প্রথম সন্তান।

বিশেষ তাৎপর্যও রয়েছে দিনটির— বিশ্ব থিয়েটার দিবস-এই মা হয়েছেন তিনি। পোস্টে নবজাতকের নামও জানিয়েছেন— “ইনকা”।

আবেগভরা বার্তায় তিনি লেখেন, এই পৃথিবীতে নতুন প্রাণকে স্বাগত জানিয়ে তাঁদের জীবনে এসেছে সবচেয়ে বড় উপহার। এখন তাঁদের ছোট্ট পরিবার— তিনজনের নতুন যাত্রা, ভালোবাসা আর আনন্দে ভরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *